বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
মানবাধিকার নিয়ে ফ্রান্সের অবস্থান ‘নির্লজ্জ ও দ্বিচারিতা’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পের পর কলম্বিয়ায় রাষ্ট্রীয় শোক ঘোষণা ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় ১৫৩ জনের প্রাণহানি দেশে ফের বাড়লো স্বর্ণের দাম ডনের সেই অন্তরঙ্গ ছবির বিষয়ে যা জানালেন সামিরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥

‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠান মঙ্গলবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৪৩ Time View

স্পোর্টস ডেস্ক : তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে জাতীয় উন্নয়নে কাজে লাগাতে আগামী ১৪ জুলাই (মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শনিবার (১১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্বোধনী পর্বে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমের ওপর তথ্যচিত্র প্রদর্শন, সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময়, প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের মুক্ত আলোচনা এবং নির্বাচিত স্টার্টআপগুলোর মাঝে অনুদানের চেক হস্তান্তর করা হবে।
অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে উদ্বোধন করা হবে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’। এটি উদ্যোক্তাদের জন্য একটি জাতীয় ডিজিটাল লঞ্চপ্যাড হিসেবে কাজ করবে। এর মাধ্যমে একজন নতুন উদ্যোক্তা প্রয়োজনীয় তথ্য, সরকারি অনুদান, মেন্টরিং, প্রশিক্ষণ ও বিনিয়োগের সব সুবিধা একটি একক ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সহজে পাবেন। যা দেশের সামগ্রিক স্টার্টআপ খাতকে আরও সমন্বিত করবে। 

আইসিটি বিভাগ জানায়, তরুণদের প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি ও জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ২০২৬-এ স্টার্টআপ খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ইতোমধ্যে নতুন ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের অর্থায়নের জন্য ৫০০ কোটি টাকার একটি বিশেষ ‘স্টার্টআপ ফান্ড’ গঠন করা হয়েছে। 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit