শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৬১ Time View

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: পাবনায় এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার (১১ জুলাই) বেলা ১১টায় পাবনার শহরতলীর জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের মাঝে এই বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এবিএস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বৃক্ষপ্রেমী রোটা. মো. আলতাফ হোসেন। তিনি বলেন, পাবনা এবিএস ফাউন্ডেশন কমিউনিটি এলাকায় শোভাবর্ধনকারী, বিলুপ্তপ্রায়, ঔষধী, ফলদ বৃক্ষের চারা রোপণ ও বিতরণ করে আসছে। সে ধারায় আজ আমাদের এই ক্ষুদ্র আয়োজন। তিনি আরও বলেন, শুধু গাছ লাগালে হবে না, এর সঠিক পরিচর্যা করতে হবে। গরু ছাগলের আক্রমণ থেকে রক্ষার জন্য ভালোভাবে ঘেরা দিতে হবে। চারা যেন হেলে না পড়ে তার জন্য ব্যবস্থা নিতে হবে, খুঁটি দিতে হবে, পানি ঢালতে হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. শুভেচ্ছা বলেন, আসুন আমরা সবাই মিলে পরিবেশ রক্ষায়, ধরিত্রী রক্ষায়, সবুজ বাংলাদেশ গড়াতে প্রত্যেকে মাথাপিছু একটি করে গাছ লাগাই। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দ্বীপচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. মহরম আলী, বিশিষ্ট সমাজ সেবক মো. আব্দুস সাত্তার মৃধা প্রমূখ।

এসময় গ্রীন টিভির পাবনা জেলা প্রতিনিধি আর কে আকাশ, বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুর রহমান, মো. সাইফুল ইসলাম, মো. ফিরোজ হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ আর অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে দেড় শতাধিক বিভিন্ন জাতের কলমের আম, কাঁঠাল, পেয়ারা, নিম, কাঠবাদাম, সোনালু, ঝাউ, অর্জুন, পাইন্না, বকুলের চারা বিতরণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit