মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

আশুলিয়ায় মেম্বার পদপ্রার্থীর বিরুদ্ধে অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৬২ Time View

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় কতিপয় কুচক্রী মহল এক মেম্বার পদপ্রার্থীর বিরুদ্ধে  সামাজিক যোগাযোগ সহ বিভিন্ন মাধ্যমে অপ-প্রচার চালিয়ে যাচ্ছে বলে এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন তিনি। 

শুক্রবার রাতে আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন ৬নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মো: জসিম হোসেন তার কার্যালয়ে এসব অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন।  এসময়ে তিনি অভিযোগ করে বলেন,আমি আগামীতে ইউপি নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমার ওয়ার্ডে আমি ব্যাপকভাবে সাড়া পাচ্ছি। আমার জন সমর্থনের জোয়ার দেখে একশ্রেণি কুচক্রী মহল আমার জন সমর্থন ক্ষুন্ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে নানা অপ-প্রচার চালিয়ে যাচ্ছে। বহিস্কৃত বিএনপি নেতা পিয়ার আলী ও তার ছেলের ইশারায় এই ধরনের কর্মকান্ড পরিচালিত হচ্ছে বলেও তার অভিযোগ। 

তিনি আরও অভিযোগ করে বলেন, শুক্রবার বিকালে আমার একটি আলোচনা সভা ছিলো। সেই সভা পণ্ড করতে আমার কতিপয় কর্মী ও সমর্থক যাতে করে সভায় অংশগ্রহণ না করে এজন্য পিয়ার আলী ও তার ছেলে তাদেরকে হুমকি দেয়। এছাড়াও আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে কোন উপায় না পেয়ে থানায় অভিযোগ দায়ের করি। আমি তাদের এই সব কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে যাতে করে তাদের উপযুক্ত শাস্তির হয় এই জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। 

এবিষয়ে জানতে পিয়ার আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে, বা অভিযোগ পেয়ে থাকলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ সম্মেলনে জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা উত্তর কমিটির সহ সভাপতি আমিনুল ইসলাম,ধামসোনা ইউনিয়ন ছাত্র দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক দিন ইসলাম সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit