সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

মহেজের পাড়ায় বামনগড় গ্রামে জমিজমা নিয়ে পূর্বের শত্রুতায় বাড়ীঘর ভাংচুর ও মারপিট॥

মোঃ আসাদুজ্জামান আসাদ  দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৬৬ Time View
মোঃ আসাদুজ্জামান আসাদ  দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মহেজেরপাড়া বামনগড় গ্রামে জমিজমা নিয়ে পূর্বের শত্রুতায় বাড়ীঘর ভাংচুর ও মারপিট| নবাবগঞ্জ উপজেলার মহেজেরপাড়া (তালেরডাঙ্গা) গ্রামে পূর্বের শত্রুতার জের ধরে একই গ্রামে মৃতঃ আব্দুল লতিফ এর পুত্র মোঃ শাহিন আলম (৩৫), মৃতঃ সোবহান মিয়ার পুত্র মোঃ ইসমাইল মিয়া (৫০) , মৃতঃ কলিম উদ্দিন এর পুত্র মোঃ হযরত আলী (৫০) তারা মহেজের পাড়া গ্রামে মৃতঃ আব্দুল সালাম এর পুত্র মোঃ আশরাফুল আলম এর সাথে পূর্ব শত্রুতার জের ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল|

গত ১৭/০৬/২০২৬ ইং তারিখে সকাল ১১ টায় মোঃ শাহিন আলম গংরা এবং ফুলবাড়ী থেকে ২০/২৫ জন ভারাটিয়া বাহিনী এনে লাঠিসোটা নিয়ে আশরাফুল আলমের আমের বাগানে এসে আম পাড়তে থাকে এবং আকাশমনি গাছ কাটতে থাকে| এ সময় মোঃ আশরাফুল আলমের স্ত্রী মোছাঃ সিনারা খাতুন (৩৫) বাঁধা দিতে গেলে উল্লেখ্য ব্যক্তিরা তার স্ত্রীকে লাঠিসোটা দিয়ে মারপিট করে রক্তাক্ত জখম করে| এ সময় তার শ্বাশুড়ি মোছাঃ পাপিয়া বেগম (৫০) উদ্ধার করতে গেলে তাকেও বেধম মারপিট করে| তারা আশরাফুল আলমকে বাড়ীতে না পেয়ে তার বসতবাড়ী ভাংচুর করে |

কয়েকদিন আগে জমি বিক্রি করা ১০ (দশ) লাখ টাকা ঘরে গচ্ছিত রাখেন, সেই টাকা বাক্স ভেঙ্গে নিয়ে যান| এছাড়া বাগানের ৬০ মণ আম নিয়ে যায়,  যার মূল্য ৯০ হাজার টাকা| ২ টি আকাশমনি গাছ কেটে নিয়ে যান, যার মূল্য ৪০ হাজার টাকা |  এ ঘটনায় স্থানীয় লোকজন তার স্ত্রী ও মাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার জন্য ভর্তি করান| ঐ দিনে ৯৯৯ এ ফোন করলে নবাবগঞ্জ থানার এএসআই সামসুল আলমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে ঘটনা পরিদর্শন করেন এবং স্থানীয় লোকজনের কাছ থেকে ঘটনার বিস্তারিত শোনেন| এই ঘটনায় মোঃ আশরাফুল আলম ৩ জনকে অভিযুক্ত করে ১৭/০৬/২০২৬ ইং তারিখে নবাবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন |
 মোঃ আশরাফুল আলম থানায় ন্যায় বিচার না পাওয়ায় গত ২৪/০৬/২০২৬ ইং তারিখে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত, নবাবগঞ্জ, দিনাজপুর এ ৬ জন কে আসামী করে একটি মামলা দায়ের করেন| আদালত মামলাটি আমলে নিয়ে নবাবগঞ্জ থানায় মামলাটি নতিভুক্ত করতে প্রেরণ করেন| যার মামলা নং— সি.আর-১৭৭/২০২৬| মোঃ আশরাফুল আলম জানান আমি এই গ্রামে একাই বসবাস করি, আমার প্রতিপক্ষের লোকজন বেশি হওয়ায় তারা সবসময় আমাকে মামলা মোকদ্দমায় ফেলে হয়রানি ও বাড়ী ঘরে প্রায় হামলা করে| 

আমি পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে এই গ্রামে বসবাস করছি| যেকোনো সময় তার প্রতিপক্ষরা বাড়ীতে হামলা করে হত্যাসহ অনাকাঙ্খিত ঘটনা ঘটাতে পারে| এ ব্যাপারে মোঃ আশরাফুল আলম প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবী করেছেন| এই বিষয়ের নবাবগঞ্জ থানার এএসআই সামসুল আলমের সাথে কথা বললে তিনি জানান আদালতে মামলা হয়েছে , মামলার কপি পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে|

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit