শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

‘আর্জেন্টিনা জেতেনি এবং এই ফলাফল মূলত দুর্নীতিগ্রস্ত রেফারিং সিদ্ধান্তের ফল’, মেসিদের বোর্ড থেকেই সাংবাদিকদের ই-মেইল

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ ব্যবধানের জয়ের পর রেফারিংয়ের তীব্র সমালোচনা করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে বেশ কিছু ইমেইল পাঠানো হয়েছে। তবে এএফএ ইঙ্গিত দিয়েছে, তারা একটি বড় ধরনের সাইবার আক্রমণের শিকার হয়েছে এবং এই ইমেইলগুলো তাদের তৈরি নয়।

চলতি বিশ্বকাপে গত ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা একপর্যায়ে মিশরের কাছে ২-০ গোলে পিছিয়ে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছিল। তবে শেষ মুহূর্তের অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানের জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।

এই নাটকীয় হারের পর মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন আর্জেন্টিনার পক্ষে পক্ষপাতিত্বের অভিযোগ এনে ফিফার কাছে ওই ম্যাচের ফরাসি রেফারি ফ্রাঁসোয়া ল্যাটেক্সিয়ার এবং অফিশিয়ালদের দলটিকে পুরো টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করার দাবি জানায়।এরই মধ্যে আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা ক্যালে জানায়, ম্যাচের পর এএফএ-এর অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে সাংবাদিকদের কাছে পাঠানো ইমেইলে লেখা হয়েছিল, ‘আর্জেন্টিনা জেতেনি এবং এই ফলাফল মূলত দুর্নীতিগ্রস্ত রেফারিং সিদ্ধান্তের ফল।’

পত্রিকাটি আরও উল্লেখ করেছে, এএফএ এর অভ্যন্তরীণ সূত্রগুলো ধারণা করছে এই ইমেইলগুলোর পেছনে মিশরীয় বংশোদ্ভূত হ্যাকারদের একটি গ্রুপ রয়েছে। পাঠানো ইমেইলগুলোতে মিশরের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসাও করা হয়েছিল এই ঘটনার প্রতিক্রিয়ায় এএফএ এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা আপনাদের জানাতে চাই যে, আমাদের একটি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে কিছু ইমেইল পাঠানোর ঘটনা আমরা সনাক্ত করেছি, যা আমাদের টিম দ্বারা তৈরি বা অনুমোদিত নয়।’

এএফএ জনসাধারণকে অনুরোধ করেছে, ‘আমাদের অ্যাকাউন্ট থেকে সম্প্রতি পাওয়া যেকোনো অস্বাভাবিক বার্তা, বিশেষ করে যাতে কোনো লিংক, অ্যাটাচমেন্ট বা ব্যক্তিগত তথ্য চাওয়া হয়েছে, তা যেন বর্জন করা হয়।’‘আমাদের অ্যাকাউন্টে অননুমোদিত অ্যাক্সেসের সম্ভাবনা রয়েছে, তাই ঠিক কী ঘটেছে তা স্পষ্ট করতে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিতে আমরা কাজ করছি।’

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit