বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

রাঙামাটিবাসীর প্রতি এমপি দীপেন দেওয়ানের জরুরি সতর্কবার্তা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৪০ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটিসহ পার্বত্য চট্টগ্রামে টানা বর্ষণ অব্যাহত থাকায় পাহাড়ধস, পাহাড়ি ঢল, আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।

সোমবার (৭ জুলাই) এক জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে তিনি রাঙামাটির জনগণসহ পার্বত্য চট্টগ্রামের সর্বস্তরের মানুষের প্রতি সচেতন থাকার আহ্বান জানান। তিনি বলেন, চলমান বর্ষা মৌসুমে টানা ও অতিবৃষ্টির কারণে যেকোনো সময় পাহাড়ধস ও পাহাড়ি ঢলের মতো ভয়াবহ দুর্যোগ দেখা দিতে পারে। অতীতের অভিজ্ঞতায় এসব দুর্যোগে প্রাণহানি, বসতবাড়ি ধ্বংস, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়াসহ ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

বিজ্ঞপ্তিতে এমপি দীপেন দেওয়ান ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢাল, পাহাড়ের পাদদেশ, টিলা, নদী ও খালসংলগ্ন এলাকায় বসবাসকারী পরিবারগুলোকে প্রয়োজন হলে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, মানুষের জীবন ও নিরাপত্তাই সর্বাগ্রে বিবেচ্য। তাই কোনো ধরনের ঝুঁকি না নিয়ে স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলতে হবে।

তিনি আরও বলেন, দুর্যোগকালীন যেকোনো জরুরি পরিস্থিতিতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে দ্রুত যোগাযোগ করতে হবে। প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করারও আহ্বান জানান তিনি।

সংসদ সদস্য দীপেন দেওয়ান জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মানবিক দায়িত্ব নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বিশেষ করে শিশু, নারী, প্রবীণ, অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার ও বিশ্বাস না করার জন্যও জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধুমাত্র সরকারি নির্দেশনা ও নির্ভরযোগ্য তথ্য অনুসরণ করলেই সম্ভাব্য ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।

বিজ্ঞপ্তির শেষাংশে সংসদ সদস্য দীপেন দেওয়ান মহান আল্লাহর কাছে প্রার্থনা জানিয়ে বলেন, তিনি যেন রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানসহ সমগ্র দেশের মানুষকে সকল প্রাকৃতিক দুর্যোগ ও বিপদ-আপদ থেকে নিরাপদ রাখেন এবং সবাইকে সুস্থ, নিরাপদ ও শান্তিপূর্ণ রাখেন।

 

কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২৬,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit