শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

রাঙামাটিতে মাহিন্দ্রা-অটো’র মুখোমুখি সংঘর্ষে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু; আহত-৫

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৩২ Time View

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটির লংগদু উপজেলায় মাহিন্দ্রা পিকআফ ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (৬ জুলাই) সকাল ৭টার দিকে লংগদু উপজেলার ইসলামবাদ এলাকার নাজিম টিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাইট্টাপাড়া থেকে দীঘিনালাগামী একটি মাহিন্দ্র এবং সোনাই পাঁচ নম্বর এলাকা থেকে ছেড়ে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা ইসলামবাদের নাজিম টিলা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা ছয়জন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে রাবেতা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে রেফার করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাথায় গুরুতর আঘাত পাওয়া দুই বছরের শিশু রিফাত মৃত্যুবরণ করে। আহত অপর পাঁচজন এখনও চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাই পাঁচ নম্বর এলাকা থেকে আসা অটোরিকশাটি অতিরিক্ত গতিতে চলছিল। নাজিম টিলা এলাকায় একটি মোড় ঘোরার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায়। তবে মাহিন্দ্রে থাকা যাত্রীরা অক্ষত থাকেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত যানবাহন দুটি জব্দের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত গতি, বেপরোয়া যানচালনা এবং পাহাড়ি সড়কে ট্রাফিক শৃঙ্খলার অভাবের কারণেই এমন দুর্ঘটনা বারবার ঘটছে। তারা দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৬:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit