সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম
 হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা নওগাঁর পত্নীতলায় র‍্যাব-৫-এর অভিযানে চোলাইমদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  ঢাকা জেলা ছাত্রদল নেতা তমিজকে উপদেষ্টা করে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরিষদ গঠন নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত রাঙামাটিতে নিরাপদ সড়কের চ্যালেঞ্জ: সীমিত জনবল নিয়েই ট্রাফিক পুলিশের নিরলস প্রচেষ্টা রাশিয়ায় আন্তর্জাতিক চিত্রকর্ম প্রতিযোগিতার সেরা তালিকায় ঢাবি শিক্ষার্থী অরণীর শিল্পকর্ম দুর্গাপুরে নানা আয়োজনে শেষ হলো নজরুল বর্ষের অনুষ্ঠান ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও ৭ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশবঞ্চিত প্রার্থীদের নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান দুর্গাপুরে মাদকবিরোধী অভিযান,হামলায় ডিবির ৫ সদস্য আহত ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক প্রকাশ

দুর্গাপুরে নানা আয়োজনে পল্লী উন্নয়ন দিবস পালিত

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৭ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), দুর্গাপুরের যৌথ উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে আজ রোববার সকালে সর্বস্তরের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ শাদাত এর সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দীনা আক্তারের সঞ্চালনা, উপজেলা সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, সমবায় কর্মকর্তা বিজনকান্তি ধর, যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির নেতৃবৃন্দ, নারী উদ্যোক্তা, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক ডিয়িার সাংবাদিক এবং বিভিন্ন সুধীজন বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি হলো পল্লী উন্নয়ন। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকার বিভিন্ন বাস্তবমুখী কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। আধুনিক, আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ গ্রাম গড়ে তোলার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পল্লী উন্নয়ন বোর্ডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উপস্থিত বক্তারা উল্লেখ করেন।

পল্লী উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করতে সরকারি দপ্তর, সমবায় সংগঠন ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি গ্রামীণ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

দিনব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশ। জাতীয় পল্লী উন্নয়ন দিবসের এ আয়োজনের মাধ্যমে গ্রামীণ উন্নয়নের গুরুত্ব এবং সমবায়ভিত্তিক উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে দেওয়া হয়। আলোচনা শেষে উপস্থিত সকলের হাতে ফলদ গাছের চারা বিতরণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৬,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit