মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

ব্রাজিল ম্যাচের আগে নরওয়ে শিবিরে বড় ধাক্কা

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কা খেল নরওয়ে। শনিবার যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে সেলেসাওদের বিপক্ষে মাঠে নামার আগে দলটির তারকা রাইট-ব্যাক জুলিয়ান রায়ারসনের খেলা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

উরুর চোটের কারণে ব্রাজিলের বিপক্ষে তার মাঠে না নামার সম্ভাবনাই বেশি। গ্রুপ পর্ব থেকেই উরুর মাংসপেশির টানের (হ্যামস্ট্রিং) কারণে মাঠের বাইরে রয়েছেন বরুশিয়া ডর্টমুন্ডের এই ডিফেন্ডার। যদিও শেষ মুহূর্তের অনুশীলনে তাকে দলের সঙ্গে দেখা গেছে। তবে ম্যাচের শুরু থেকে খেলার মতো ম্যাচ-ফিটনেস তার নেই বলেই মনে করছে কোচিং স্টাফ।

রায়ারসনের এই অনুপস্থিতি নরওয়ের রক্ষণভাগে বড় বিপদের কারণ হতে পারে। কারণ, মাঠের এই উইং বা প্রান্ত দিয়েই আক্রমণ শানাবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র, যিনি চলতি বিশ্বকাপে ইতিমধ্যে চার গোল করে দুর্দান্ত ফর্মে রয়েছেন। ভিনির গতি রুখতে নরওয়ে কোচ স্টেল সলবাকেন এখন বিকল্প হিসেবে পেডারসেন অথবা মিডফিল্ডার ফ্রেডরিক আর্সনেসকে রাইট-ব্যাক হিসেবে খেলানোর কথা ভাবছেন।

সেনেগালের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে মাত্র ১৩ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন রায়ারসন। এরপর ফ্রান্স ও আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচেও তিনি স্কোয়াডের বাইরে ছিলেন।ম্যাচের আগের শেষ অনুশীলন সেশনে বেশ গোপনীয়তা বজায় রেখেছে নরওয়ে। সংবাদমাধ্যমকে কেবল শুরুর অংশটুকু দেখার অনুমতি দেওয়া হয়। যেখানে দলের দুই প্রধান তারকা মার্টিন ওডেগার্ড ও আর্লিং হলান্ডের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। তবে মূল কৌশলগত অনুশীলন হয়েছে রুদ্ধদ্বার কক্ষে। গতিময় কাউন্টার অ্যাটাকের সুবিধা নিতে আক্রমণেও পরিবর্তন আনতে পারে ভাইকিংরা। সেক্ষেত্রে লম্বা গড়নের সেন্টার ফরোয়ার্ড আলেকজান্ডার সরলথের জায়গায় একাদশে আসতে পারেন গতি তারকা অস্কার বব।

কাগজে-কলমে ব্রাজিল ফেভারিট হলেও নরওয়ে ভরসা খুঁজছে একটি ঐতিহাসিক রেকর্ডে। ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত ব্রাজিলের বিপক্ষে কখনোই হারেনি নরওয়ে। দুই দলের আগের পাঁচবারের দেখায় দুটিতে জিতেছে ইউরোপের দলটি, বাকি তিনটি ম্যাচ হয়েছে ড্র। এই মনস্তাত্ত্বিক সুবিধা নিয়েই আজ সেলেসাওদের মুখোমুখি হচ্ছে নরওয়ে।

কিউএনবি/অনিমা/০৫.জুলাই.২০২৬/দুপুর ১.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit