শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

আক্রমণ-পাল্টা আক্রমণ, তবু গোলশূন্য বিরতিতে পর্তুগাল-কলম্বিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৪২ Time View
স্পোর্টস ডেস্ক : ফিফা বিশ্বকাপে গ্রুপ ‘কে’-এর শীর্ষস্থান দখলের লড়াইয়ে জমজমাট প্রথমার্ধ কাটাল পর্তুগাল ও কলম্বিয়া। তবে একের পর এক আক্রমণ ও সুযোগ তৈরি হলেও গোলের দেখা পায়নি কোনো দল। ফলে প্রথম ৪৫ মিনিট শেষে স্কোরলাইন ০-০।মায়ামি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দ্রুতগতির ফুটবল খেলতে থাকে দুই দল। লাতিন আমেরিকার শক্তিশালী দল কলম্বিয়া আক্রমণে ভরসা রাখে লুইস দিয়াজ ও জন কর্দোবার গতির ওপর। ম্যাচের ২৫তম মিনিটে কর্দোবার জোরালো শট দুর্দান্ত সেভ করে কর্নারের বিনিময়ে রক্ষা করেন পর্তুগালের গোলরক্ষক দিওগো কস্তা।

এরপর ৩০তম মিনিটে পেনাল্টির জোরালো আবেদন তোলে কলম্বিয়া। তবে ভিএআর রিভিউ শেষে কোনো ফাউল না পেয়ে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত দেন রেফারি।

অন্যদিকে পর্তুগালও আক্রমণে কম যায়নি। ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বে ব্রুনো ফার্নান্দেস, জোয়াও ফেলিক্স ও পেদ্রো নেতো একাধিক দ্রুত পাল্টা আক্রমণ তৈরি করেন। প্রথমার্ধের শেষ দিকে পর্তুগালের বিপজ্জনক একটি আক্রমণ দারুণ দক্ষতায় ক্লিয়ার করেন কলম্বিয়ার ডিফেন্ডার ডাভিনসন সানচেজ।

দুই গোলরক্ষকের কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ ও দুই দলের আক্রমণাত্মক ফুটবলে জমে উঠেছিল ম্যাচটি। তবে গোল না হওয়ায় শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় বিরতিতে যায় পর্তুগাল ও কলম্বিয়া।

কিউএনবি/অনিমা/২৮ জুন ২০২৬,/সকাল ৮:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit