বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

নোয়াখালীতে উপলব্ধি কবিতার বই য়ের মোড়ক উন্মোচন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৫৪ Time View

গিয়াস রনি নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে কবি মামুনুর রশীদের ‘উপলব্ধি’ কবিতা বইয়ের মোড়ক উন্মোচন, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে নোয়াখালী এলজিইডি মিলনায়তনে বৃহত্তর নোয়াখালী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মঞ্জুর হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল কাইয়ুম মাসুদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী শেখ মাহফুজুল হোসেন, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মো. মাহবুব আলমগীর আলো, নোয়াখালী সরকারি কলেজ ছাত্র ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মো. ইস্তেকার আহমেদ (নিপু)।

সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর নোয়াখালী ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মির্জা গালিব। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, অর্থনৈতিক সম্ভাবনা ও প্রশাসনিক গুরুত্ব বিবেচনায় নোয়াখালীকে দ্রুত বিভাগে উন্নীত করা সময়ের দাবি। পাশাপাশি আধুনিক নগর ব্যবস্থাপনার জন্য নোয়াখালী সিটি কর্পোরেশন, শিল্পায়নের জন্য অর্থনৈতিক অঞ্চল এবং যোগাযোগ ও বিনিয়োগ বৃদ্ধিতে বিমানবন্দর নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারা। আলোচনা শেষে কবি মামুনুর রশীদের ‘উপলব্ধি’ কবিতা বইয়ের মোড়ক উন্মোচন করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

কিউএনবি/আয়শা/২৩ মে ২০২৬,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit