বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

ফাইনালে হেরে রুপার পদক নিতে গেলেন না রোনালদো

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৩২ Time View

স্পোর্টস ডেস্ক : এএফসি চ্যাম্পিয়নস লিগ টু ফাইনালে গাম্বা ওসাকার কাছে ১-০ গোলে হেরে মাথা নত করতে হয়েছে আল-নাসরকে। শেষ বাঁশি বাজার পর দলের বাকি সবাই মাঠে দাঁড়িয়ে রুপার মেডেল নিয়েছেন। 

কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো সেখানে ছিলেন না। মেডেল অনুষ্ঠান এড়িয়ে সরাসরি ড্রেসিংরুমের দিকে চলে গেছেন তিনি। সেই রাতের সবচেয়ে আলোচিত ছবি হয়ে উঠেছে রোনালদোর এই প্রস্থান।

ফাইনালের আগে আল-নাসরকে ঘিরে প্রত্যাশা ছিল বিশাল। নিজেদের মাঠে, নিজেদের সমর্থকদের সামনে খেলছিল দলটি। দলের প্রায় সব খেলোয়াড় মাঠে ছিলেন। কোচ হোর্হে হেসুসের এই দল রোনালদোর আল-নাসর যুগে প্রথমবারের মতো কোনো বড় মহাদেশীয় শিরোপা জিতবে বলেই ধরে নেওয়া হচ্ছিল। কিন্তু মাঠে দুর্বল পারফরম্যান্স এবং শেষ পর্যন্ত হার। সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে দলটির।

শেষ বাঁশি বাজার পর টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়ে বিধ্বস্ত রোনালদোর চেহারা। কিছুক্ষণ মাঠে দাঁড়িয়ে থাকেন তিনি। তারপর সরাসরি হাঁটতে শুরু করেন ড্রেসিংরুমের দিকে। আর ফিরেও তাকাননি। বাকি খেলোয়াড় ও কোচিং স্টাফরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রুপার মেডেল নেন কিছুক্ষণ পর।

কিন্তু রোনালদো তখন সেখানে ছিলেন না। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা সৌদি আরবে আসার পর থেকে বড় কোনো শিরোপা জিততে পারছেন না। এই হার যেন সেই হতাশার আরেকটি অধ্যায় যোগ করল।

 

 

কিউএনবি/আয়শা/ ১৮ মে ২০২৬,/বিকাল ৪:৪৪‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit