স্পোর্টস ডেস্ক : মেজর লিগ সকারের ইতিহাসে এমন ম্যাচ আর দেখা গেছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে এখন। লিওনেল মেসির ইন্টার মিয়ামি যে ম্যাচটা ভুলেই যেতে চাইবে, তা বলাই বাহুল্য। আধঘণ্টা না যেতেই ৩ গোলে এগিয়ে গিয়ে পরে ৪ গোল খেয়ে হারলে কারই বা ম্যাচটা মনে রাখার কথা? অরল্যান্ডো সিটির বিপক্ষে এমনই এক ‘কীর্তি’ গড়েছে মেসির দল। হেরেছে ৪-৩ ব্যবধানে।
অরল্যান্ডো জবাবটা দেওয়া শুরু করে বিরতির একটু আগে। আর্জেন্টাইন মিডফিল্ডার মার্তিন ওহেদার গোলে ব্যবধান কমায় দলটি। দ্বিতীয়ার্ধে সব কিছু বদলে যায়। ইন্টার মিয়ামি মাঝমাঠের নিয়ন্ত্রণ ছেড়ে নজর দেয় পাল্টা আক্রমণে গোল বাড়ানোতে। তবে গোলমুখে কার্যকরিতা ছিল না তাদের কারোই, ফলে গোল আর বাড়েনি। উল্টো অরল্যান্ডোর চাপে পরিস্থিতি পাল্টে যায়।
এই পর্যায়ে আর্জেন্টিনার আক্রমণাত্মক মিডফিল্ডার ওহেদা নিজের সেরাটা দেখান। তিনি আরও দুটি গোল করে ম্যাচ ৩-৩ সমতায় আনেন। এরপর ইনজুরি টাইমে টায়ারিস স্পাইসার জয়সূচক গোল করে দেন অরল্যান্ডোকে। এই হারে ইন্টার মিয়ামি ডার্বিতে জয়ের বড় সুযোগ হাতছাড়া করল। এপ্রিলের শুরুতে নিজেদের নতুন মাঠ নু স্টেডিয়াম চালু হওয়ার পর থেকে চার ম্যাচ খেলেও জয় পায়নি তারা।
কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৬,/সকাল ১০:০০