শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
আর্শদীপকে আইপিএল থেকে নিষিদ্ধের দাবি, কিন্তু কেন শরীয়তপুরে সরকারি গাড়ি ব্যবহার করা হচ্ছে ব্যাক্তিগত ও পারিবারিক কাজে ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মাটিরাঙ্গায় ইমাম ও ওলামা ফাউন্ডেশনের বিক্ষোভ সমাবেশ। আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু রাঙামাটিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক আগামী ২০ মে গুইমারায়  প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন ওয়াদুদ ভূইয়া এমপি। চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে নওগাঁর মান্দায় অনলাইন জুয়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তার ব্যবসা উপকরণ বিতরণ প্রান্তিক নারীদের মাঝে

যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৩৬ Time View

ডেস্কনিউজঃ যুক্তরাজ্যের সাম্প্রতিক স্থানীয় কাউন্সিল নির্বাচনে বড় ধরনের চমক দেখিয়েছেন মুসলিম স্বতন্ত্র প্রার্থীরা। ইংল্যান্ডজুড়ে অনুষ্ঠিত এই নির্বাচনে ১০০টিরও বেশি আসনে জয়লাভ করেছেন তারা। দেশটির মূলধারার রাজনীতিতে এই পরিবর্তনকে এক নতুন মেরুকরণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

প্রতিবেদন অনুযায়ী, নাইজেল ফারাজের ডানপন্থী ‘রিফর্ম ইউকে’ পার্টি বড় জয় পেলেও, স্থানীয় পর্যায়ে স্বতন্ত্র মুসলিম প্রার্থীদের এই উত্থান বেশ নজর কেড়েছে। বিশেষ করে টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমানের ‘অ্যাস্পায়ার’ পার্টির সাফল্য এবং আরও কয়েক ডজন স্বতন্ত্র কাউন্সিলর জয়ী হওয়ায় ব্রিটিশ রাজনীতিতে মুসলিম কমিউনিটির প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠেছে।

পরিসংখ্যান বলছে, যুক্তরাজ্যে মুসলিম জনসংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। ২০০১ সালে যেখানে মুসলিম জনসংখ্যা ছিল মাত্র ২.৭ শতাংশ, ২০২১ সালের আদমশুমারি অনুযায়ী তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬.৫ শতাংশে। লন্ডনের মতো বড় শহরগুলোতে এই হার প্রায় ১৬ শতাংশ। জনসংখ্যার এই বৃদ্ধির পাশাপাশি রাজনৈতিক সচেতনতা এবং সক্রিয়তা স্বতন্ত্র প্রার্থীদের এই বিপুল জয়ের পেছনে বড় ভূমিকা পালন করেছে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ২০২৪ সালের সাধারণ নির্বাচনে চারজন স্বতন্ত্র মুসলিম সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়ার পর থেকেই এই ধারার সূচনা হয়েছিল। এবারের স্থানীয় নির্বাচনে ১০০ জনেরও বেশি কাউন্সিলর নির্বাচিত হওয়া সেই ধারারই একটি শক্তিশালী প্রতিফলন।

কিউএনবি/বিপুল/১৫.০৫.২০২৬/সন্ধ্যা ৭.১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit