শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

আবায়া পরতেন রুবাবা, জানালেন জীবনের আরও অজানা তথ্য

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৫২ Time View

ডেস্ক নিউজ : গত নভেম্বরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্যতম পরিচালক হিসেবে দায়িত্ব নেন সফল করপোরেট ব্যক্তিত্ব ও উদ্যোক্তা রুবাবা দৌলা। পাঁচ মাসের মতো দায়িত্ব পালন করেন তিনি। এই সময়ে তার জীবনে যুক্ত হয়েছে অসংখ্য অভিজ্ঞতা। সম্প্রতি বেসরকারি একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন রুবাবা।সেখানে নিজের জীবনের নানা অজানা তথ্য শেয়ার করেছেন তিনি। 

রুবাবা সৌদি আরবের রাজধানীর রিয়াদ থেকে এসএসসি পাস করেন। সেখানে থেকে ঢাকায় ফিরে হলিক্রস স্কুলে ভর্তি হন। এর এক বছর পর পরিবারের সঙ্গে চট্টগ্রাম চলে যান। এইচএসসি পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করেন তিনি। এই সফল উদ্যোক্তা বলেন, ১৯৮৫ সালে আমরা সপরিবারে সৌদি আরব যাই। ১৯৮৮ সালে সেখান থেকে আমরা দেশে ফেরত আসি।রিয়াদে থাকার সময় সব সময় আমি আবায়া পরতাম। এছাড়া ৯ বার ওমরাহ করার সুযোগ হয়েছিল। পরে আমি ২০১১ সালে হজ করেছি। 

রিয়াদের থাকাকালীন তিনি খেলাধুলাও করতেন বলেন জানান রুবাবা দৌলা। জানান, সেখানে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ছিল। তো তাদের সঙ্গে আমার ফার্স্ট এক্সপোজারটা হয়। ওইখানে আমি কিন্তু খুব স্পোর্টস করতাম। ব্যাডমিন্টন ও লং জাম্পে চ্যাম্পিয়ন হতাম। এরপর দেশে এসে হলিক্রসে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলাম। তারপর বাবার পোস্টিং হয়ে যায় চিটাগং। আমাকে নিয়ে গেলেন চিটাগংয়ে। তখন চিটাগংয়ে আমি কমার্স কলেজে পড়লাম। তো ওই পড়ার সময় বাবা বুঝলো যে, আমার পড়াশোনায় কোনো মন নাই, মন শুধু খেলাধুলার দিকে।

পড়াশোনা জীবনের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, একদিন বাবা আমাকে ডেকে জানতে চান- ‘বাবা, তুমি পিরামিডের কোথায় থাকতে চাও, নিচে না একদম উপরে? উপরে থাকলে মাত্র একজন থাকতে পারবে। তুমি যদি সেটা করতে চাও তবে ভিন্নভাবে নিজেকে চালাতে হবে’। ‘এরপর থেকেই আমার মাথায় জেদ চাপে- ‘আমাকে কিছু করতে হবে’, বলেন রুবাবা। 

রেজাল্ট প্রকাশের দিনের কথা স্মরণ করে তিনি বলেন, আমি তিন মাস খুব মনোযোগ দিয়ে পড়ালেখা করলাম। আমি আগে পড়েছি ইংরেজি মিডিয়ামে। সেই সময় আমার শিক্ষক, মা-বাবা আমাকে অনুবাদ করে দিত। এরপর রেজাল্ট আসলো। বাবা প্রথমে রেজাল্ট শিটের নিচ থেকে দেখতে শুরু করল। দেখল ফার্স্ট ডিভিশনেও আমার নাম নাই। তারপর বাবা দেখে যে, আমি স্ট্যান্ড করেছি। পত্রিকায় আমার ছবিও ছাপা হয়।

 

 

কিউএনবি/আয়শা/ ১৫ মে ২০২৬,/দুপুর ২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit