শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
ফুটবলের নতুন মৌসুমে একাধিক নিয়ম পরিবর্তন ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বিভক্ত হয়ে অস্তিত্ব সংকটের মুখে মুসলিম ব্রাদারহুড হাসপাতালে শ্বেতা তিওয়ারী, কী হয়েছে? ১০ গুণ বেশি পারিশ্রমিক নিলেন ইমরান হাশমি, শাবানা আজমিকে ছাড়ালেন দিশা পাটানি নওগাঁয় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বালুবাহী গাড়ি উল্টে ৪ শিশু নদীতে, জীবিত উদ্ধার ৩ নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য  সহ ২ জন আটক  দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নতুন ক‌মি‌টি‌কে সাদ‌রে গ্রহণের আহ্বান, বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতি রা‌কি‌বের

রাঙামাটিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২৯ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙ্গামাটির বন্দুকভাঙ্গা এলাকার ২নং ওয়ার্ডের চংলাছড়িতে এক প্রতিবন্ধী পাহাড়ি কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। আটক কিশোরের নাম মোঃ তসিব (১৫), ডাক নাম সাইফুল ইসলাম। সে রাঙ্গামাটির রিজার্ভ বাজার পুরানবস্তি এলাকার বাসিন্দা। তার পিতা মোঃ সেলিম ও মাতা বিবি বেগম।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ মে) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে ভিকটিমের পরিবারের সদস্যরা মাছ আনতে বাইরে গেলে প্রতিবন্ধী কিশোরী বাসায় একা ছিল। এ সুযোগে অভিযুক্ত কিশোর জোরপূর্বক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ঘটনার পর বিষয়টি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসী অভিযুক্তকে ধাওয়া করে আটক করেন।

পরে স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। পরবর্তীতে রাঙ্গামাটি কোতোয়ালি থানায় খবর দেওয়া হলে রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে জনতার কাছ থেকে নিজেদের হেফাজতে নেয়। এ বিষয়ে তদন্ত কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান জানান, অভিযুক্তকে থানায় নেওয়া হয়েছে এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটির আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান।

কিউএনবি/আয়শা/ ১৬ মে ২০২৬,/রাত ১২:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit