বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
চৌগাছায় জিসিবি আদর্শ কলেজে নবীন বরণ  নতুন ছবির শুটিং শুরুর আগে কোন আশঙ্কায় ভোগেন মিমি চৌগাছায় সোনালী অতীত ক্লাবের উদ্বোধন ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির যুক্তরাজ্যকে ইরানি হামলা সম্পর্কে আগেই সতর্ক করেছিল ইসরায়েল: নেতানিয়াহু সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব বাংলাদেশ শিবির ও পাকিস্তান শিবিরের প্রতি চ্যালেঞ্জ ছুড়লেন রাকসুর জিএস আম্মার ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদনশীলতা বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় মেসিকে ছাড়া নতুন যুগের শুরুতেই ৪ গোলের জয় আর্জেন্টিনার

বালুবাহী গাড়ি উল্টে ৪ শিশু নদীতে, জীবিত উদ্ধার ৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৪৬ Time View

ডেস্ক নিউজ : কুষ্টিয়ার কুমারখালীতে বালুবাহী লাটা হাম্বা গাড়ি পদ্মা নদীতে উল্টে চার শিশু নদীতে পড়ে যায়। এ ঘটনায় তিনজনকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছে এক শিশু। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের শিলাইদহ ঘাটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশু উপজেলার শিলাইদহ ইউনিয়নের কষবা গ্রামের মন্সুর প্রামাণিকের ছেলে আলিফ (৮)। উদ্ধার  তিন শিশু একই গ্রামের হাফিজুল ইসলামের ছেলে ওমর ফারুক (৮), জনি শেখের ছেলে আব্দুল আহাদ (১০) এবং জামাল হোসেনের ছেলে জিহাদ (১১)।

জানা যায়, জাকির হোসেন বালুবোঝাই লাটা হাম্বা গাড়ি নিয়ে যাওয়ার সময় চার শিশু তার গাড়িতে উঠে পড়ে। চালক জাকির হোসেন কয়েকবার শিশুদের গাড়ি থেকে নামিয়ে দেন; কিন্তু  শিশুরা তার নিষেধ অমান্য করে পুনরায় গাড়িতে উঠে পড়ে।  পরবর্তীতে বালুবাহী লাটা হাম্বা গাড়িটি পদ্মা নদীর পাশ দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলকে সাইড দিতে গেলে গাড়িটির পেছনের চাকা পিছলে নদীতে উল্টে গেলে গাড়িতে থাকা চার শিশু পদ্মা নদীতে পড়ে যায়।

এ সময় চালক জাকির হোসেন নিজেই পানিতে নেমে তিন শিশুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তবে মন্সুর প্রামাণিকের ছেলে আলিফ (৮) এখনো নিখোঁজ রয়েছে।কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন জানান, বালুবাহী লাটা হাম্বা উল্টে পদ্মা নদীতে নিখোজ রয়েছে; সংবাদ পাওয়ার পরই সেখানে থানা পুলিশসহ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত হয়েছেন এবং উদ্ধার কাজ চলমান রয়েছে। এদিকে খুলনা থেকে ডুবুরি দল রওনা হয়েছে। তারা এলে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল যৌথভাবে উদ্ধার চেষ্টা চালাবে বলে জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit