শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

ফুটবলের নতুন মৌসুমে একাধিক নিয়ম পরিবর্তন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ২১ Time View

স্পোর্টস ডেস্ক : সময়ক্ষেপণ কমিয়ে ম্যাচের গতি বাড়াতে ২০২৬-২৭ মৌসুম থেকে ফুটবলের আইনে বেশ কিছু পরিবর্তন কার্যকর হয়েছে। আন্তর্জাতিক ফুটবল আইনপ্রণেতা সংস্থা আইএফএবি অনুমোদিত এসব পরিবর্তনের মধ্যে রয়েছে থ্রো-ইন ও গোল-কিকে পাঁচ সেকেন্ডের কাউন্টডাউন, বদলি খেলোয়াড়ের মাঠ ছাড়ার সময়সীমা, চোটের পর মাঠের বাইরে থাকার নতুন নিয়ম এবং ভিএআরের পরিধি বাড়ানো।

থ্রো-ইন ও গোল-কিকে পাঁচ সেকেন্ডের কাউন্টডাউন

কোনো দল ইচ্ছাকৃতভাবে থ্রো-ইন বা গোল-কিক নিতে দেরি করলে রেফারি পাঁচ সেকেন্ডের ভিজ্যুয়াল কাউন্টডাউন শুরু করতে পারবেন। এই সময়ের মধ্যে থ্রো-ইন নেওয়া না হলে বল পাবে প্রতিপক্ষ।

গোল-কিকের ক্ষেত্রেও একই নিয়ম। পাঁচ সেকেন্ডের মধ্যে গোল-কিক নেওয়া না হলে প্রতিপক্ষ দল কর্নার কিক পাবে। এর লক্ষ্য হলো ম্যাচে অযথা সময় নষ্টের প্রবণতা কমানো।

বদলি খেলোয়াড়ের জন্য ১০ সেকেন্ড

মাঠ থেকে তুলে নেওয়া খেলোয়াড়কে বদলির সংকেত দেওয়ার পর সর্বোচ্চ ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে। তাকে সীমানার সবচেয়ে কাছের জায়গা দিয়ে বের হতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে মাঠ না ছাড়লে বদলি হিসেবে নামতে যাওয়া খেলোয়াড় সঙ্গে সঙ্গে মাঠে প্রবেশ করতে পারবেন না। খেলা পুনরায় শুরু হওয়ার পর এক মিনিট পার হওয়ার পর প্রথম বিরতিতে তাকে মাঠে নামানো যাবে। ফলে ওই সময় দলকে একজন খেলোয়াড় কম নিয়ে খেলতে হবে।

চোট পেলে মাঠের বাইরে থাকতে হবে এক মিনিট

মাঠে চিকিৎসা বা চোটের মূল্যায়ন নেওয়ার কারণে খেলা বন্ধ হলে সংশ্লিষ্ট আউটফিল্ড খেলোয়াড়কে মাঠের বাইরে থাকতে হবে। খেলা পুনরায় শুরু হওয়ার পর অন্তত এক মিনিট না গেলে তিনি ফিরতে পারবেন না।

তবে আইনে নির্ধারিত কিছু পরিস্থিতিতে এই নিয়মের ব্যতিক্রম রয়েছে। মূলত চোটকে সময়ক্ষেপণের কৌশল হিসেবে ব্যবহারের প্রবণতা কমানোই এই পরিবর্তনের উদ্দেশ্য।

ভিএআরের পরিধি বাড়ছে

নতুন নিয়মে দ্বিতীয় হলুদ কার্ডের কারণে কোনো খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হলে সেই সিদ্ধান্তও নির্দিষ্ট পরিস্থিতিতে ভিএআরের মাধ্যমে পর্যালোচনা করা যাবে। এর ফলে ম্যাচ পরিচালনায় প্রযুক্তির ব্যবহার আরও কিছুটা বাড়বে।

এ ছাড়া বিশ্বকাপসহ কিছু প্রতিযোগিতায় ভিএআরের পরিধি আরও বিস্তৃত করার সুযোগ রাখা হয়েছে। তবে সব পরিবর্তন সব প্রতিযোগিতায় বাধ্যতামূলক নয়; কোন কোন ঐচ্ছিক আইন গ্রহণ করা হবে, তা সংশ্লিষ্ট প্রতিযোগিতা কর্তৃপক্ষ নির্ধারণ করতে পারে।

ফুটবলের আইনপ্রণেতাদের মূল লক্ষ্য শাস্তি বাড়ানো নয়, বরং অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ কমিয়ে ম্যাচের কার্যকর খেলার সময় ও গতি বাড়ানো। ২০২৬-২৭ মৌসুমে বিভিন্ন লিগে নতুন নিয়মগুলোর প্রয়োগে তাই ফুটবলের মাঠে আরও দ্রুতগতির খেলা দেখা যেতে পারে।

কিউএনবি/অনিমা/১৪ অগাস্ট ২০২৬,/রাত ৮:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit