মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

বিয়ের পর রোনালদোকে নিয়ে আল নাসরের বিশেষ আয়োজন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৩২ Time View

স্পোর্টস ডেস্ক : বিয়ের আনুষ্ঠানিকতা শেষ, এবার মাঠে ফেরার পালা। দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করার পর প্রথমবার আল নাসরের অনুশীলনে যোগ দিয়েই সতীর্থদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নতুন মৌসুম শুরুর আগে ক্লাবের বিশেষ আয়োজন যেন তার নতুন জীবনের উদযাপনকেই আরও রঙিন করে তুলল।

পর্তুগালের কাসকাইসে ১১ আগস্ট ঘরোয়া আয়োজনে জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রোনালদো। জীবনের নতুন অধ্যায় শুরু করার মাত্র দুই দিন পরই তিনি ফিরে আসেন আল নাসরের অনুশীলনে। আর সেখানেই অপেক্ষা করছিল সতীর্থ ও কোচ অ্যাঞ্জে পোস্তেকোগলুর পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা। খবর স্প্যানিশ দৈনিক মার্কার।

আল নাসরের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, নতুন মৌসুম সামনে রেখে খেলোয়াড়দের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন কোচ পোস্তেকোগলু। এরপর দলের অধিনায়ক রোনালদোকে অভিনন্দন জানাতেই করতালিতে মুখর হয়ে ওঠে পুরো চারপাশ। হাসিমুখে মাথা নত করে সতীর্থদের শুভেচ্ছা গ্রহণ করেন পর্তুগিজ তারকা। এদিন নতুন হেয়ারস্টাইলেও নজর কাড়েন তিনি।

প্রায় এক দশকের সম্পর্কের পর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন রোনালদো ও জর্জিনা। তাদের পারিবারিক এই আয়োজনে উপস্থিত ছিল পাঁচ সন্তানও। বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকার বিয়ে ঘিরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের জল্পনা থাকলেও বাস্তবে এটি ছিল একান্তই সীমিত পরিসরের পারিবারিক আয়োজন।

এখন ব্যক্তিগত জীবনের আনন্দ পেছনে রেখে আবারও ফুটবলে মনোযোগ দিচ্ছেন রোনালদো। সামনে সৌদি প্রো লিগের নতুন মৌসুম। আল নাসরকে শিরোপার লড়াইয়ে এগিয়ে নেয়ার পাশাপাশি ক্যারিয়ারের বহুল আলোচিত এক হাজার গোলের মাইলফলকের দিকেও চোখ থাকবে পর্তুগিজ মহাতারকার।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২৬,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit