শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

৬২ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন তামিম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ২৩ Time View

স্পোর্টস ডেস্ক : এক সেঞ্চুরিই ইতিহাসের পাতায় নাম তুলে দিয়েছে তানজিদ হাসান তামিমের। ১০১ রানের ইনিংসে দলের লিড নিশ্চিত করে দিয়েছেন। বাংলাদেশ এখন অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টে রীতিমতো ফেভারিট বনে গেছে।

তবে এই সেঞ্চুরি তারও আগে বেশ কিছু রেকর্ড গড়ে-ছুঁয়ে দিয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ক্রিকেটার বনে গেছেন তিনি। এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস ছিল হান্নান সরকারের ৭৬। আজ সে রেকর্ডটাকে পেছনে ঠেলে দিয়ে তামিম তুলে নেন সেঞ্চুরি।
শুধু তাই নয়, এশিয়ার ক্রিকেট ইতিহাসেও একটি বিশেষ কীর্তির অংশ হয়ে গেলেন তামিম। অস্ট্রেলিয়ায় নিজের প্রথম টেস্ট ইনিংসেই সেঞ্চুরি করা দ্বিতীয় এশিয়ান ক্রিকেটার তিনি। এর আগে ১৯৬৪ সালে এই কীর্তি গড়েছিলেন পাকিস্তানের হানিফ মোহাম্মদ। অর্থাৎ ৬২ বছর পর এই তালিকায় নতুন নাম যোগ হলো।

তার এই কীর্তির দিনে ডারউইন টেস্টের দ্বিতীয় দিন শেষে দুর্দান্ত অবস্থানে বাংলাদেশ। দিনের খেলা শেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে ৩৫১ রান। অস্ট্রেলিয়ার চেয়ে বাংলাদেশ এখন এগিয়ে ১৫৩ রানে। হাতে আছে এখনো ৪ উইকেট।

তামিমের ১০১ রানের ইনিংস এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৮৪ রানের চমৎকার ইনিংস বাংলাদেশকে এই অবস্থানে নিয়ে আসে। তামিম মাত্র নিজের দ্বিতীয় টেস্ট খেলছেন। ২৫ বছর বয়সী এই ওপেনার পুরো ইনিংসে ছিলেন সাবলীল। অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের বিপক্ষে তার ব্যাটিং ছিল পুরোপুরি নিয়ন্ত্রিত।

৬২ রানে থাকা অবস্থায় একবার জীবন পান তামিম। নাথান লায়নের বলে ফার্স্ট স্লিপে ক্যাচ তুলে দিয়েছিলেন তিনি। কিন্তু সাধারণত নির্ভরযোগ্য স্টিভ স্মিথ সেই ক্যাচ ধরতে পারেননি। দ্বিতীয় সেশনের মাঝামাঝি সময়ে লায়নের বলে মিড অফ দিয়ে ঠেলে সেঞ্চুরি পূর্ণ করেন তামিম।

সেঞ্চুরি করতে তার লাগে ১৮৮ বল। ইনিংসে ছিল ৮টি চার আর লায়নকে মারা একটি বিশাল ছক্কা। সেঞ্চুরির পরপরই অবশ্য আউট হয়ে যান তামিম। লায়নকে মাঠের বাইরে পাঠাতে গিয়ে ডিপ মিড অফে মিচেল স্টার্কের হাতে ধরা পড়েন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit