বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

খেলনার আড়ালে আসা বিপুল পরিমাণ ড্রোন জব্দ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ Time View

ডেস্ক নিউজ : খেলনা আমদানির আড়ালে অবৈধভাবে নিয়ে আসা প্রায় এক কোটি টাকার ড্রোন জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।  বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর কমলাপুর আইসিডি কাস্টমসের কঠোর পদক্ষেপে এই বিশাল চালানটি ধরা পড়ে।

চকবাজারের ‘মিম কালেকশন’ নামের একটি প্রতিষ্ঠান রিমোট কন্ট্রোল খেলনা আমদানির কথা বলে এই চালানটি আনে। কিন্তু কাস্টমস কমিশনারের কাছে থাকা গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ সেপ্টেম্বর চালানটি পরীক্ষা করা হয়। 

তখনই বেরিয়ে আসে আসল তথ্য। দেখা যায়, খেলনার আড়ালে ঘোষণা ছাড়াই আনা হয়েছে প্রায় ৬৫৬ কেজি ওজনের ১৯৮০ পিস অবৈধ ড্রোন, যার বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।

এই চালানের সাথে জড়িতদের বিরুদ্ধে কাস্টমস আইন ২০২৩ অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। জব্দ করা ড্রোনগুলোর উড্ডয়ন ক্ষমতা এবং প্রয়োজনীয় কাগজপপত্র যাচাই করে নিয়মানুযায়ী রাজস্ব ও জরিমানা আদায় করা হবে।

এ বিষয়ে কাস্টমস হাউস আইসিডি ঢাকার কমিশনার কাজী মুহাম্মদ জিয়াউদ্দীন জানান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের নির্দেশ অনুযায়ী দেশের সুরক্ষায় এবং রাজস্ব ফাঁকি রোধে কাস্টমস সবসময় কঠোর ভূমিকা পালন করছে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit