মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৩২ Time View

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে কোণঠাসা করে দিয়ে চালকের আসনে চলে এসেছে বাংলাদেশ। তাতে জয়ের সম্ভাবনাও মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে একটু একটু করে। সেটা তানজিদ হাসান তামিমও অকপটে স্বীকার করে গেছেন চা বিরতির সময়ে দেওয়া এক সাক্ষাৎকারে। এবার অস্ট্রেলিয়ার সম্প্রচারকারী প্রতিষ্ঠান ফক্স স্পোর্টসের ভবিষ্যদ্বাণীও বলছে, বাংলাদেশ হারিয়ে দেবে অস্ট্রেলিয়াকে।

দ্বিতীয় দিনে আজ বাংলাদেশ রান তুলেছে ২৫৫, উইকেট খুইয়েছে ৫টি। তবে দিনভর বাংলাদেশই ছিল শ্রেয়তর দল। আগের দিনের তুলনায় অজি বোলাররা আজ ভালো লাইনেই বল করেছেন। তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্তরা সেসব ভালোভাবেই সামলেছেন। তারই যোগফল দিনশেষের এই অবস্থান। এই জায়গাটা প্রথম দিনের শেষেই অবশ্য তৈরি করেছিল বাংলাদেশ। হাসান মাহমুদের ৬ উইকেট আর পেসারদের দাপটে ১৯৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। এরপর দিন শেষ করেছিল ১ উইকেটে ৯৬ রান তুলে। 

আজ দিনের শুরুটাও ভালোই করে দলটি। মুমিনুলের উইকেটটা অবশ্য খোয়ায় দলীয় ১৩৮ রানে। তার কিছু পরেই এই ভবিষ্যদ্বাণী করে ফক্স স্পোর্টস। বাংলাদেশের রান ছিল তখন ২ উইকেটে ১৪৭; ঠিক তখন স্ক্রিনে ভেসে ওঠে এই ম্যাচে অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা ৪৩ শতাংশ, আর বাংলাদেশের সম্ভাবনাটা ৫৬ শতাংশ। বাকি ১ শতাংশ সম্ভাবনা আছে এই ম্যাচ ড্র হওয়ার।

এই ভবিষ্যদ্বাণী যখন করা হলো, তখনও বাংলাদেশ লিড নেয়নি ম্যাচে। পিছিয়ে ছিল আরও ৫১ রান। সফরকারীরা এরপর সে রান তো টপকেছেই, গুণে গুণে যোগ করেছে আরও ১৫৩ রান। 

দ্বিতীয় দিনের শুরুর সেশনে যদি জেতার সম্ভাবনাটা ৫৬ শতাংশ থাকে বাংলাদেশের, তাহলে এমন একটা দিন কাটানোর পর সম্ভাবনাটা কোথায় গিয়ে দাঁড়াবে? হিসেবটা আপনিই কষে নিন নাহয়!

 

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit