বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

ইরানের ব্যাপারে আর বেশি ধৈর্য ধরতে পারব না: ট্রাম্প

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফক্স নিউজের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে ট্রাম্প বলেছেন, ‘আমি আর বেশি ধৈর্য ধরব না। তাদের (ইরানের) একটি সমঝোতায় আসা উচিত।’বৃহস্পতিবার (১৪ মে) রাতে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎকারটি সম্প্রচার করা হয়। সাক্ষাৎকারে ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম উত্তোলনের প্রয়োজনীয়তা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, জনসংযোগের উদ্দেশ্য ছাড়া এই প্রচেষ্টার কোনো প্রয়োজন নেই। 

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘জনসংযোগের দৃষ্টিকোণ ছাড়া আমি এর কোনো প্রয়োজন দেখি না। আসলে, এটা (সমৃদ্ধ ইউরেনিয়াম) পেলে আমার বেশ ভালো লাগবে। কিন্তু আমার মনে হয়, অন্য কিছুর চেয়ে জনসংযোগের জন্যই এটা বেশি।’বিশ্বের স্বীকৃত পারমাণবিক অস্ত্রধারী ৯টি দেশের অন্যতম যুক্তরাষ্ট্র জোর দিয়ে বলছে যে, ইরানের উচিত তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বিদেশে সরিয়ে নেয়া এবং অভ্যন্তরীণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করা।
 
পারমাণবিক অস্ত্র না থাকা ইরান তা অর্জনের চেষ্টার কথা আগে থেকেই অস্বীকার করে আসছে। তবে তাদের ভাষ্য, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির পক্ষ হিসেবে শান্তিপূর্ণ উদ্দেশে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ, পারমাণবিক প্রযুক্তি বিকাশের অধিকার তাদের আছে। ইরানের সংসদীয় মুখপাত্র ইব্রাহিম রেজাই সম্প্রতি বলেছেন, আবারও আক্রান্ত হলে তেহরান ৯০ শতাংশ বিশুদ্ধতা পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে, যা পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রা হিসেবে বিবেচিত।
 
সূত্র: রয়টার্স

 

 

কিউএনবি/আয়শা/ ১৫ মে ২০২৬,/দুপুর ২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit