শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৪৪ Time View

ডেস্কনিউজঃ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার বাজৌর জেলায় একটি সেনা ক্যাম্পে হামলা প্রতিহত করতে গিয়ে নিরাপত্তা বাহিনী নয়জন সন্ত্রাসীকে হত্যা করেছে।

শুক্রবার (১৫) দেশটির সরকারি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র আরও জানায়, সংঘর্ষ চলাকালে চারজন নিরাপত্তা কর্মীও শহীদ হয়েছেন। নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত নাম ‘ফিতনা-আল-খাওয়ারিজ’-এর সন্ত্রাসীরা বৃহস্পতিবার রাতে বিস্ফোরক নিয়ে ক্যাম্পে হামলা চালায় এবং গুলি চালাতে চালাতে একটি গেট দিয়ে ক্যাম্পটি ধ্বংস করার চেষ্টা করে।

কিন্তু নিরাপত্তা বাহিনী সময়মতো ও কার্যকরভাবে জবাব দেওয়ায় তারা তাদের হামলার পরিকল্পনায় ব্যর্থ হয়।
সূত্র জানায়, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এ সংঘর্ষে নয়জন সন্ত্রাসী নিহত এবং চারজন সেনা শহীদ হয়েছেন।

বিস্ফোরক ব্যবহার এবং তীব্র গোলাবর্ষণ সত্ত্বেও সন্ত্রাসীরা ক্যাম্পে প্রবেশ করতে পারেনি এবং ক্যাম্পটিতে তল্লাশি ও নির্মূল অভিযান চলছে। এদিকে, আহত নিরাপত্তা কর্মীদের চিকিৎসার জন্য পেশোয়ারে নিয়ে যাওয়া হয়েছে। এক বিবৃতিতে টিটিপি এ হামলার দায় স্বীকার করেছে।

খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াতে বিস্ফোরণে দুই ট্রাফিক পুলিশসহ নয়জন নিহত হওয়ার মাত্র তিন দিন পর এ হামলা হলো। ওই হামলায় ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছিলেন।

এর আগে, গত ৯ মে খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলার ফতেহ খেল পুলিশ ফাঁড়িতে আত্মঘাতী হামলায় ১৫ জন পুলিশ সদস্য শহীদ হয়েছিলেন।

বিগত বছরে খাইবার পাখতুনখোয়ায় (কেপি) সন্ত্রাসী হামলা বৃদ্ধি পেয়েছে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (সিআরএসএস)-এর বার্ষিক নিরাপত্তা প্রতিবেদন ২০২৫ অনুসারে, গত বছর কেপিতে সহিংসতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মৃতের সংখ্যা ২০২৪ সালের ১ হাজার ৬২০ থেকে বেড়ে ২০২৫ সালে ২ হাজার ৩৩১-এ দাঁড়িয়েছে।

সূত্র: ডন

কিউএনবি/বিপুল/১৫.০৫.২০২৬/রাত ১১.০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit