বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

ট্রাম্প-শি বৈঠকের রেশ কাটতে না কাটতেই চীন সফরে যাচ্ছেন পুতিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৪ Time View

ডেস্কনিউজঃ আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার ঐতিহাসিক শীর্ষ বৈঠকের মাত্র কয়েক দিন পরই এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। হংকং ভিত্তিক সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২০ মে পুতিন বেইজিং পৌঁছাবেন। একদিনের এই সংক্ষিপ্ত সফরে তিনি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে আলোচনা করবেন। তবে ট্রাম্পের সফরের মতো বর্ণাঢ্য কোনো আয়োজন বা সামরিক কুচকাওয়াজ পুতিনের এই সফরে থাকছে না বলে জানা গেছে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, এই সফরের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, একই মাসে মার্কিন এবং রুশ—উভয় দেশের রাষ্ট্রপ্রধানকে বেইজিংয়ে আমন্ত্রণ জানিয়ে চীন বিশ্ব রাজনীতিতে নিজেদের ‘প্রধান মধ্যস্থতাকারী’ হিসেবে তুলে ধরতে চাইছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক অর্থনীতির অস্থিতিশীল পরিস্থিতির মাঝে চীন কীভাবে ওয়াশিংটন এবং মস্কোর সাথে ভারসাম্য বজায় রাখে, তা এখন দেখার বিষয়।

পুতিনের এই সফরকে দুই দেশের মধ্যকার নিয়মিত কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে দেখা হলেও, ট্রাম্প-শি বৈঠকের পরপরই এর সময়সূচী নির্ধারণ করা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ধারণা করা হচ্ছে, পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবিলা এবং নতুন বিশ্বব্যবস্থা গড়ার লক্ষ্যে দুই দেশ তাদের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করবে।

কিউএনবি/বিপুল/১৫.০৫.২০২৬/রাত ১০.৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit