শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
আর্শদীপকে আইপিএল থেকে নিষিদ্ধের দাবি, কিন্তু কেন শরীয়তপুরে সরকারি গাড়ি ব্যবহার করা হচ্ছে ব্যাক্তিগত ও পারিবারিক কাজে ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মাটিরাঙ্গায় ইমাম ও ওলামা ফাউন্ডেশনের বিক্ষোভ সমাবেশ। আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু রাঙামাটিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক আগামী ২০ মে গুইমারায়  প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন ওয়াদুদ ভূইয়া এমপি। চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে নওগাঁর মান্দায় অনলাইন জুয়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তার ব্যবসা উপকরণ বিতরণ প্রান্তিক নারীদের মাঝে

৮ বছরের অপেক্ষা ঘোচানোর দুয়ারে আবাহনী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ২৩ Time View

ডেস্ক নিউজ : ফুটবল লিগের দুই রাউন্ড বাকি। কিন্তু আজ ১৭তম রাউন্ডেই শেষ হয়ে যেতে পারে সব আকর্ষণ। কুমিল্লার ভাষাশহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল লিগের সর্বাধিক ছয়বারের চ্যাম্পিয়ন আবাহনী ও পাঁচবারের শিরোপাজয়ী কিংস। আজ জিতলেই ষষ্ঠবার লিগের শিরোপা নিশ্চিত হবে কিংসের।

দুই ম্যাচ বাকি থাকতে কিংস ও আবাহনীর পয়েন্টের পার্থক্য মাত্র এক। ১৬ ম্যাচে কিংসের সংগ্রহ ৩৫ পয়েন্ট, আবাহনীর ৩৪। ২০১৮ সালে কিংস শীর্ষ লিগে ওঠার পর আবাহনী আর চ্যাম্পিয়ন হতে পারেনি। গত ছয় আসরে কিংস পাঁচবার এবং মোহামেডান একবার চ্যাম্পিয়ন হয়েছে।

এদিকে কিছুটা শঙ্কা রয়েছে কিংস শিবিরে। বেতনের দাবিতে তাদের বিদেশি ফুটবলাররা ম্যাচ বয়কট করে যাচ্ছেন। যদিও তাদের নিয়মিত ট্রাম্প কার্ড ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দরিয়েলতন গোমেজ খেলবেন। কিংস জিতলে ৩৮ পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত করবে শিরোপা জয়। তখন শেষ ম্যাচে ইয়ংমেন্সের বিপক্ষে ফল কোনো প্রভাব ফেলবে না।

অন্যদিকে আবাহনী জিতলে কিংসের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে যাবে এবং শেষ ম্যাচে আরামবাগকে হারালে শিরোপা পুনরুদ্ধার করবে আবাহনী। আর যদি ম্যাচ ড্র হয়, তাহলে দুই দলের পয়েন্টের পার্থক্য এক থেকে যাবে। তখন শেষ রাউন্ডে কিংস না হারলে, আবাহনী জিতলেও কোনো লাভ হবে না। দুই দলের প্রথম পর্বের ম্যাচ ড্র হয়েছিল ২-২ গোলে।

 

 

কিউএনবি/আয়শা/ ১৫ মে ২০২৬,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit