বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত রাঙামাটিতে মালবাহী গাড়িতে যাত্রী পরিবহন বন্ধের দাবি;, ২০ আগস্ট থেকে গাড়ি চলাচল বন্ধের হুঁশিয়ারি ষড়যন্ত্রের প্রতিবাদে পদত্যাগের চ্যালেঞ্জ এমপি বাবুলের, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঢাকা জেলা উত্তর জাতীয় যুবশক্তির আহ্বায়ক শুভ, সদস্য সচিব রিয়াদ সিলেটে আবারও বাড়ছে হাম, হাসপাতালে ১০৮ ভর্তি: প্রাণহানী একজনের বিশ্ব আলোকচিত্র দিবসে জয়পুরহাটে ফটোগ্রাফি কর্মশালা ও প্রদর্শনী অনুষ্ঠিত আশুলিয়ায় তা’লীমুল কুরআন ইসলামীয়া মাদরাসায় শিক্ষার্থীদের সবক প্রদান মনে রাখার উদ্দেশে নেওয়া ছবি-স্ক্রিনশট স্মৃতিশক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন বিএনপির নির্বাচনি ইশতেহারের চেয়েও গুরুত্বপূর্ণ জুলাইয়ের ইশতেহার: তাজনূভা জাবীন

ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা, যা বললেন স্পেনের প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৪২ Time View

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার তারকা লামিন ইয়ামালকে নিয়ে রাজনৈতিক বিতর্ক এখন আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে। ফিলিস্তিনের পতাকা নাড়ানোকে ‘ইসরাইলের বিরুদ্ধে ঘৃণা উসকানি’ বলে অভিযোগ করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। তার এই অভিযোগের বিপরীতে শক্ত অবস্থান নিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

বৃহস্পতিবার এক্স-এ এক পোস্টে সানচেজ লেখেন, যারা একটি রাষ্ট্রের পতাকা ওড়ানোকে ‘ঘৃণা উসকানি’ মনে করেন, তারা ‘হয় বিচারবুদ্ধি হারিয়েছেন, নয়তো নিজেদের কলঙ্কে অন্ধ হয়ে গেছেন।’ তিনি আরও বলেন, ‘লামিন কেবল সেই সংহতিই প্রকাশ করেছে যা লাখ লাখ স্প্যানিয়ার্ড ফিলিস্তিনের জন্য অনুভব করেন। এটি তাকে নিয়ে গর্বিত হওয়ার আরেকটি কারণ।’

সোমবার লা লিগা শিরোপা জয়ের আনন্দ মিছিলে বার্সেলোনার রাস্তায় প্রায় সাড়ে সাত লাখ মানুষের সামনে ছাদখোলা বাসে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিলেন ১৮ বছর বয়সী ইয়ামাল। সেই ছবি ও ভিডিও দ্রুত ভাইরাল হয় এবং বিশ্বজুড়ে সমর্থক ও বিশিষ্ট ব্যক্তিদের প্রতিক্রিয়া আসতে থাকে। বার্সা কোচ হানসি ফ্লিকের অবশ্য বিষয়টি পছন্দ হয়নি।  এ বিষয়ে প্রশ্ন করা হলে বার্সা কোচ ফ্লিক সাংবাদিকদের বলেন, ‘আমি এটা পছন্দ করি না।

আমি তার (ইয়ামাল) সঙ্গে কথা বলেছি। যদি সে এটা করতে চায়, সেটি তার নিজস্ব সিদ্ধান্ত। তার বয়স এখন ১৮।’ফ্লিক আরও বলেন, ‘আমাদের বুঝতে হবে মানুষ আমাদের কাছ থেকে কী প্রত্যাশা করে। আমরা ফুটবল খেলি, আর মানুষ আমাদের কাছ থেকে কী আশা করে তা আপনি দেখতে পারেন।’

 

 

কিউএনবি/আয়শা/ ১৫ মে ২০২৬,/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit