বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ : একই পরিবারের ৫ জনেরই প্রাণ গেল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৪৬ Time View

ডেস্কনিউজঃ নারায়ণগঞ্জের ফতুল্লার একটি বহুতল ভবনের ফ্ল্যাটে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের মা-বাবা ও তিন সন্তানের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় পরিবারের শেষ সদস্য মা সায়মা (৩২) মারা যান।

রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার বিস্ফোরণের পর শুক্রবারের মধ্যে একে একে বাবা, মা ও তাদের তিন সন্তানের মৃত্যু হয়েছে। সর্বশেষ শুক্রবার সকালে মারা যান মা সায়মা।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় সাত বছরের শিশু মুন্না। তার তিন ঘণ্টা পর বেলা ১টার দিকে মারা যায় বড় বোন মুন্নি (১০)। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, মুন্নির শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে আগে বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে মারা যায় তাদের আরেক সন্তান কথা। সাত বছর বয়সী শিশুটির শরীরের ৫২ শতাংশ এবং শ্বাসনালী পুড়ে গিয়েছিল।

শিশুদের বাবা মো. কালাম (৩৫) মারা যান গত সোমবার সকালে। চিকিৎসকদের মতে, তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
প্রসঙ্গত, গত ১০ মে সকালে ফতুল্লার গিরিধারা এলাকার একটি ছয়তলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দম্পতি ও তাদের তিন সন্তান দগ্ধ হন।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে ফ্ল্যাটে গ্যাস জমে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

কিউএনবি/বিপুল/১৫.০৫.২০২৬/দুপুর ১.২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit