বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

ঢাকা থেকে সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেফতার, নেওয়া হয়েছে লালমনিরহাটে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৭৩ Time View

‎‎জিন্নাতুল ইসলাম জিন্না ​লালমনিরহাট প্রতিনিধি : ‎রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেফতার করা হয়েছে।‎বুধবার (৮ এপ্রিল) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।গ্রেফতারের পরপরই কঠোর নিরাপত্তায় তাকে ঢাকা থেকে লালমনিরহাটে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হেফাজতে রয়েছেন।
‎
​লালমনিরহাট ডিবির অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরবর্তীতে তাকে লালমনিরহাটে নিয়ে আসা হয়েছে।​সফুরা বেগম রুমী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। তবে ঠিক কোন মামলায় বা কী সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। পুলিশের দাবি, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
‎
​এদিকে, সাবেক এই নারী সংসদ সদস্যের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
‎
‎
‎

কিউএনবি/অনিমা/০৯ এপ্রিল ২০২৬,/বিকাল ৩:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit