সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

অগ্রণী ব্যাংকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২১ Time View

নোয়াখালী প্রতিনিধি : উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে ফেনীতে অনুষ্ঠিত হয়েছে অগ্রণী ব্যাংক লিমিটেডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শুক্রবার (৩ এপ্রিল) দিনব্যাপী ফেনী পিটিআই মাঠে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় খেলাধুলা, হাস্যোজ্জ্বল পরিবেশ ও পারস্পরিক সম্পৃক্ততায় মুখর হয়ে ওঠে পুরো মাঠ এলাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সার্কেলের মহাব্যবস্থাপক (অডিট) মো.ইখতিয়ার উদ্দিন। দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সহকর্মীদের আন্তরিক সহযোগিতায় সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। খেলাধুলার মাধ্যমে সহমর্মিতা, পারস্পরিক সম্পর্ক ও দলগত চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে আয়োজকরা জানান। অনুষ্ঠানের শেষপর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এতে অংশগ্রহণকারীদের মাঝে নতুন উদ্দীপনা ও কর্মস্পৃহা সৃষ্টি হয়।

সফল এ আয়োজনের জন্য ফেনী অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহ জালালসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন কর্মীদের মাঝে সম্প্রীতি, সুসম্পর্ক ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

কিউএনবি/আয়শা/০৪ এপ্রিল ২০২৬,/রাত ১২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit