বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

নওগাঁর পোরশায় স্বামীর হাতে স্ত্রী খুন

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৫৭ Time View

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশায় স্বামী হাতে স্ত্রীক খুন হবার ঘ্টনা ঘটেছে। এ ঘটনায় স্বামী মোঃ মকিম (৩৬) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার শিউলী ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোছাঃ মর্জিনা খাতুন (২৮) শিতলী ডাঙ্গাপাড়া গ্রামের মশিউর রহমানের মেয়ে। বুধবার বিকেল ৪টার সময় নওগাঁ পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলামের পাঠানো এ প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য পাওয়া যায়।

জানা যায়, পারিবারিক কলোহের জের ধরে মোঃ মকিম তার নিজ বাড়ীতে স্ত্রী মোছাঃ মর্জিনা খাতুনকে প্রেসার কুকার দিয়া এলোপাতাড়ীভাবে মাথার পিছনে, মুখে ও নাকে আঘাত করে গুরুত্বর রক্তাক্ত জখম করে। আহত অবস্থায় তার আত্মীয়স্বজনরা মর্জিনাকে উদ্ধার করে তাৎক্ষনিক পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা করে তাকে মৃত ঘোষনা করে।

ঘটনার পর নওগাঁ পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম পোরশা থানার অফিসার ইনচার্জ কে জরুরী নির্দেশনা দেন। এরপর পোরশা থানা অফিসার ইনচার্জের নেতৃত্বে দুপুর ২টার সময় স্বামী মোঃ মকিমকে পালানোর সময় তাকে গ্রেফতার করে। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

 

কিউএনবি/আয়শা/০১ এপ্রিল ২০২৬,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit