বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

ভণ্ডামি ছাড়ুন, যথেষ্ট হয়েছে: ইউরোপীয় কমিশনকে ইরান

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৩৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টকে উদ্দেশ করে লিখেছেন, এবার ভন্ডামি ছাড়ুন, যথেষ্ট হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি ইরানিদের সম্পর্কে সোমবার যে হস্তক্ষেপমূলক বক্তব্য রেখেছেন তার জবাবে এই মন্তব্য করেছেন তিনি। 

বাকায়ি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, যথেষ্ট ভন্ডামি করেছেন! আপনি সারা জীবন ব্যয় করেছেন ইতিহাসের ভুল দিকে অবস্থান নিয়ে-দখলদারদের প্রতি সবুজ-সংকেত দেখিয়ে এবং জাতিগত প্রজন্ম-নিধন ও নিকৃষ্ট অপরাধযজ্ঞের প্রতি সমর্থন জানিয়ে; আর এখনও ইরানিদের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের অপরাধ ও যুদ্ধাপরাধকে পবিত্র করার চেষ্টা চালাচ্ছেন।

বাকায়ি বলেছেন, যখন মিনাব শহরে ১৬৫ জন নিষ্পাপ ইরানি শিশু গণহত্যার শিকার হল তখন আপনারা কোথায় ছিলেন? কেন যখন নানা হাসপাতাল, ঐতিহাসিক স্থান, জ্বালানী তেলের স্থাপনা, কূটনৈতিক পুলিশের অবস্থান, দমকল বাহিনীর স্টেশনগুলো ও আবাসিক এলাকাগুলো আগ্রাসীদের নির্দয় হামলার শিকার হচ্ছে তখন নিরব হয়ে আছেন?

ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বাকায়ি আরও বলেছেন, আইন লঙ্ঘন ও অপরাধযজ্ঞের মোকাবেলায় নিরবতার অর্থ সেসবের সহযোগিতা ছাড়া অন্য কিছুই নয়। তিনি আরও বলেছেন, সত্যিই, আপনি যা লিখেছেন তারই নিচে যে জবাবগুলো লেখা হয়েছে তা পড়ে দেখুন এবং দেখুন আপনার উদ্দিষ্টরা আপনার পক্ষ থেকে ‘অপরাধীদের পবিত্রকরণ’ সম্পর্কে কি ভাবছেন।

সূত্র: আলজাজিরা

কিউএনবি/অনিমা/১১ মার্চ ২০২৬,/রাত ৫:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit