বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

হামলার পর ব্যক্তিগত ড্রোন উড়ানো নিষিদ্ধ করল পাকিস্তান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তান ড্রোন হামলার পরই বড় সিদ্ধান্ত নিল পাকিস্তান। সারা দেশে ব্যক্তিগত ড্রোন ও কোয়াডকপ্টার (চার পাখার ছোট উড়ন্ত যন্ত্র) উড়ানো নিষিদ্ধ করেছে সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে।

এই সিদ্ধান্ত আসলো আফগানিস্তানের পক্ষ থেকে ড্রোন হামলার দাবি করার কয়েক ঘণ্টার মধ্যে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা পাকিস্তানের সামরিক লক্ষ্যবস্তুতে সফলভাবে ড্রোন হামলা চালিয়েছে। পাকিস্তান স্বীকার করেছে, অ্যাবোটাবাদ, সোয়াবি ও নওশেরা শহরে ছোট ড্রোন হামলা হয়েছিল। তবে সেগুলো ভূপাতিত করা হয়েছে এবং বড় ধরনের ক্ষতি হয়নি। 

এদিকে দুই দেশের মধ্যে বড় ধরনের সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, আফগানিস্তানের অন্তত ২২টি সামরিক স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে। এতে ২৭৪ আফগান সেনা নিহত হয়েছে বলে দাবি করা হয়। অন্যদিকে পাকিস্তানের ১২ সেনাও নিহত হয়েছেন।

আফগানিস্তানের সেনাপ্রধান ফাসিউদ্দিন সতর্ক করে বলেছেন, আফগানিস্তানে আরও হামলা হলে তার জোরালো জবাব দেওয়া হবে।

কিউএনবি/অনিমা/২৮ ফেব্রুয়ারী ২০২৬,/সকাল ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit