বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

পাকিস্তানের ‘ঘাড় মটকে’ দেয়ার হুঁশিয়ারি আফগানিস্তানের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান যদি যুদ্ধ বন্ধ না করে তবে অত্যন্ত কঠিন পদক্ষেপ নেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে আফগানিস্তান। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, আফগান বাহিনী ইতোমধ্যেই পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর মাধ্যমে এই বার্তাই দেওয়া হয়েছে যে আফগানিস্তানের হাত তাদের ঘাড় পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা রাখে। 

গতকাল বৃহস্পতিবার রাতে পাকিস্তানি বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহতের প্রতিশোধ হিসেবে আফগান বাহিনী পাল্টা আক্রমণ শুরু করার পর এই মন্তব্য করলেন তিনি।

কান্দাহারে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে মুজাহিদ অভিযোগ করেন, বর্তমানেও আফগানিস্তানের আকাশসীমায় পাকিস্তানের নজরদারি বিমান ও ড্রোন উড়ছে। তিনি আঞ্চলিক দেশগুলোকে পাকিস্তানের এই ‘অত্যাচার ও গুণ্ডামি’ বন্ধে এগিয়ে আসার আহ্বান জানান। তবে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, আফগানিস্তান সব সময় শান্তিপূর্ণ সমাধান চায় এবং সংলাপের মাধ্যমে সমস্যার নিরসন প্রত্যাশা করে।

একই দিনে আফগান সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ফসিহউদ্দিন ফিতরাত পাকিস্তানি সামরিক জান্তাকে উদ্দেশ্য করে চরম সতর্কবার্তা উচ্চারণ করেছেন। তিনি বলেন, পাকিস্তানের সামরিক বাহিনী যদি আফগানিস্তানকে অস্থিতিশীল করার চেষ্টা চালায়, তবে তারা ইসলামাবাদ বা অন্য কোনো বড় শহরেও নিরাপদ থাকবে না। একটি আঙুলের আঘাতের বদলে মুষ্টিবদ্ধ হাতের প্রচণ্ড আঘাত দিয়ে জবাব দেওয়ার অঙ্গীকার করে তিনি আরও জানান, আফগান প্রতিরক্ষা বাহিনী দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সম্পূর্ণ সক্ষম।

কিউএনবি/অনিমা/২৮ ফেব্রুয়ারী ২০২৬,/সকাল ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit