বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম

ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) মঙ্গলবার (১৪ এপ্রিল) জানিয়েছে, দেশটির নেতা কিম জং উন গেল রোববার জ্যেষ্ঠ প্রতিরক্ষা ও নৌবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এই উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেন।

প্রতিবেদন অনুসারে, এই মহড়ার উদ্দেশ্য ছিল যুদ্ধজাহাজটির সমন্বিত অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং উন্নত অ্যান্টি-জ্যামিং নেভিগেশন সিস্টেম পরীক্ষা করা এবং নাবিকদের উৎক্ষেপণ প্রক্রিয়ায় দক্ষ করে তোলা।
 
কেসিএনএ’র তথ্যমতে, ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো ৭ হাজার ৮৬৯ থেকে ৭ হাজার ৯২০ সেকেন্ড পর্যন্ত এবং অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্রগুলো ১ হাজার ৯৬০ থেকে ১ হাজার ৯৭৩ সেকেন্ড পর্যন্ত পূর্বনির্ধারিত গতিপথে ইয়েলো সি’র ওপর দিয়ে উড়ে লক্ষ্যবস্তুতে ‘অত্যন্ত নির্ভুলভাবে’ আঘাত হানে। 
 
সংবাদ সংস্থাটি আরও জানায়, নির্মাণাধীন আরও দুটি ডেস্ট্রয়ারের অস্ত্র ব্যবস্থা পরিকল্পনা সম্পর্কেও কিমকে অবহিত করা হয়। সাম্প্রতিক প্রতিরক্ষা অগ্রগতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন, যা ‘বিভিন্ন সাফল্যের মাধ্যমে গুণগতভাবে শক্তিশালী হয়েছে’ বলে উল্লেখ করা হয়।
 
কিম জং উন জোর দিয়ে বলেন, দেশের পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয় এবং এর জন্য তিনি হামলা চালানোর সক্ষমতা বৃদ্ধি ও আরও উন্নত দ্রুত-প্রতিক্রিয়া ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।
 
তিনি আর বলেন, ‘শক্তিশালী ও নির্ভরযোগ্য পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ ব্যবস্থাকে ধারাবাহিক এবং সীমাহীনভাবে জোরদার করাই আমাদের দলের অপরিবর্তনীয় জাতীয় প্রতিরক্ষা নীতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকারমূলক কাজ।’
 
কৌশলগত ও ট্যাকটিক্যাল আক্রমণ সক্ষমতা আরও জোরদার এবং দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থাকে উন্নত করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন কিম। গত সপ্তাহে উত্তর কোরিয়া ক্লাস্টার মিউনিশন ওয়ারহেডযুক্ত একটি ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাও চালায়, যা তীব্র শক্তিতে লক্ষ্যবস্তু এলাকা ধ্বংস করতে সক্ষম বলেও দাবি করে দেশটি।
 
এর আগে উত্তর কোরিয়া জানিয়েছিল, ‘চোয়ে হিয়ন’ ডেস্ট্রয়ারটি ‘সবচেয়ে শক্তিশালী অস্ত্র’ দিয়ে সজ্জিত। গত মাস থেকে কিম জং উন একাধিকবার এই জাহাজ পরিদর্শন করেছেন। এদিকে দক্ষিণ কোরিয়ার একজন আইনপ্রণেতা জানিয়েছেন, পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী নামপোতে উত্তর কোরিয়া তাদের তৃতীয় ডেস্ট্রয়ারটির নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
 
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

 

 

কিউএনবি/আয়শা/১৪ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit