শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের সেমিফাইনালে আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আটলান্টায় অনুষ্ঠিতব্য ম্যাচকে সামনে রেখে শুরুর একাদশ ও কৌশল প্রায় চূড়ান্ত করে ফেলেছেন কোচ লিওনেল স্কালোনি। তবে প্রতিপক্ষের শক্তিমত্তা বিবেচনায় দলে কিছু পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, প্রতিপক্ষের ধরন অনুযায়ী একাদশে পরিবর্তন আনা হতে পারে। যদিও চূড়ান্ত দল সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে চাননি তিনি।

স্কালোনি বলেন, ‘প্রতিপক্ষের শক্তির কথা মাথায় রেখে আমরা একাদশে কিছু পরিবর্তন আনতে পারি। তবে আমাদের মূল লক্ষ্য সেরা দলটাকেই মাঠে নামানো। সবাই ভালো ছন্দে আছে।’

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত নিজেদের ছয়টি ম্যাচই জিতেছে আর্জেন্টিনা। তবে নকআউট পর্বে মাঝমাঠ ও রক্ষণে কিছুটা ছন্দ হারানোর ইঙ্গিত মিলেছে। সেই জায়গাগুলো আরও শক্তিশালী করতেই কৌশলগত পরিবর্তনের কথা ভাবছেন বিশ্বচ্যাম্পিয়নদের কোচ।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ

ডিফেন্স: নাহুয়েল মলিনা / গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি / নিকোলাস তাগলিয়াফিকো

মিডফিল্ড: রদ্রিগো দে পল / এসেকিয়েল পালাসিওস / জিউলিয়ানো সিমিওনে, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস মাক অ্যালিস্টার।

ফরোয়ার্ড: লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজ

কিউএনবি/অনিমা/১৫ জুলাই ২০২৬,/রাত ১১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit