রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

বাফটা’র মঞ্চে ইতিহাস গড়লো ‘বুং’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭ Time View

বিনোদন ডেস্ক : লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে আয়োজিত ৭৯ তম বাফটা’র মঞ্চে ইতিহাস গড়ল মণিপুরী ভাষায় নির্মিত ছবি ‘বুং’। ফারহান আখতার এবং রীতেশ সিধওয়ানি প্রযোজিত সিনেমাটি ‘বেস্ট চিলড্রেনস অ্যান্ড ফ্যামিলি ফিল্ম’ বিভাগে সেরার মুকুট অর্জন করেছে।

এই স্বীকৃতিপ্রাপ্তির পরই আন্তর্জাতিক অঙ্গনে জাতিগত সহিংসতায় বিপর্যস্ত মণিপুরে শান্তি ফেরার প্রার্থনা করেন ভারতীয় নির্মাতা লক্ষ্মীপ্রিয়া দেবী। 

ছবিটির পেক্ষাপট মণিপুরের সীমান্তবর্তী এক প্রত্যন্ত গ্রামকে ঘিরে। ওই গ্রামের স্থানীয় বাসিন্দা খুদে বুং। তাকে কেন্দ্র করেই এগিয়েছে ছবিটি। সে তার মাকে বিশেষ চমক দিতে চায়। আর সেই পরিকল্পনা অনুযায়ী ছোট্ট বুং সহিংসতায় বিপর্যস্ত মণিপুরে তার নিখোঁজ বাবাকে খুঁজে বেড়ায়।

তার একটাই লক্ষ্য, বাবাকে বাড়িতে ফিরিয়ে এনে গোটা পরিবারে এক মিলনমেলা ঘটানো। তবে শিশুটির এই স্বপ্ন পূরণে কঠিন বাস্তবতা সামনে এসে দাঁড়ায়, যখন সে মণিপুরের সীমান্ত টপকানোর চেষ্টা করে। পর্দায় এমন মর্মস্পর্শী কাহিনিই তুলে ধরেছেন নির্মাতা।

এদিকে ছবিটির অসাধারণ সাফল্যের জন্য ‘বুং’-এর অভিনেতা এবং কলাকুশলীদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, এই ছবিতে অভিনয় করে মণিপুরী শিল্পী গুগুন কিপগেন ইতিমধ্যেই আন্তর্জাতিক সিনেদুনিয়ার নজর কেড়েছে। সিনেমার প্রযোজক ফারহান আখতারও বাফটা পুরস্কার জয়ে বেশ উচ্ছ্বসিত। মঞ্চে গোটা টিমের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, ‘এই ছবি ভারতের এমন এক অঞ্চলের প্রেক্ষাপটে তৈরি, যেখানকার খুব কম সিনেমা দেখার সুযোগ পাই আমরা। তাই বুং-এর মতো মর্মস্পর্শী ছবির পাশে থাকার অনুভূতি অসাধারণ।’

কিউএনবি/অনিমা/২৩ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit