মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

সিলেটের লালবাজারে হলি বাজার পরিদর্শন ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৮ Time View

ডেস্ক নিউজ : সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আবদুল কুদ্দুস চৌধুরী বলেছেন, পবিত্র মাহে রমজানকে সামনে রেখে মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস ন্যায্য মূল্যে পাচ্ছেন এটা প্রশংসনীয়। হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির হলি বাজারের মাধ্যমে জনসাধারণ ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয়ের বিষয়টি আমাকে মুগ্ধ করেছে। তিনি বলেন, উৎপাদক থেকে সরাসরি পণ্য এনে বিক্রি করলে নিম্ন ও মধ্য আয়ের লোকজন পণ্য ক্রয় করে সস্তির পাবেন।

বাজার দর থেকে হলি বাজারে কম দামে পণ্য বিক্রি করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে সাশ্রয়ী মূল্যে পণ্য ক্রয় করার জন্য তিনি সর্বসাধারণের প্রতি আহ্বান জানান। পুলিশ কমিশনার গত ১৭ ফেব্রুয়ারি সোমবার রাতে নগরীর লালবাজারস্থ আল-ফালাহ কমপ্লেক্সের ৪র্থ তলায় হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর সর্বনিম্ন মূল্যে নিsত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির প্রতিষ্ঠান হলি বাজার পরিদর্শন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির লিমিটেডের প্রধান উপদেষ্টা প্রবীন ব্যবসায়ী রফিকুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাব সভাপতি, দৈনিক জালালাবাদ সম্পাদক মুক্তাবিস-উন-নুর, জেলা সমবায় অফিসার মোহাম্মদ রহিম উদ্দিন তালুকদার। হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল, সমিতির উপদেষ্টা, কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মোঃ শাহ আলম, হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সহ সভাপতি আক্তার হোসেন সোহেল। উপস্থিত ছিলেন হলি সমিতির সহ সভাপতি মোঃ আব্দুস সুবহান, সহ সাধারণ সম্পাদক শুয়াইবুর রহমান রিয়াদ, কোষাধ্যক্ষ শরীফ আহমদ, মীর মোঃ জাকারিয়া, কার্যনির্বাহী সদস্য আক্তার হোসেন, অফিস সহকারী প্রণয় বিশ্বাস, ব্যবস্থাপক ইমরান আহমদ প্রমুখ। এছাড়াও সমিতির নেতৃবৃন্দ সহ নগরীর বিশিষ্ট ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, হলি বাজার রমজান মাসে বাদ জোহর থেকে তারাবিহ নামাজের পরও খোলা থাকবে। নর্বনিম্ন মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করার জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন হলি সমিতির নেতৃবৃন্দ। 

 

 

কিউএনবি/আয়শা/১৮ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit