শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

কঠিন সমীকরণের ম্যাচে ব্যাটিংয়ে পাকিস্তান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৪ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে খেলছে পাকিস্তান। এই গ্রুপ থেকে ধারাবাহিক পারফরম্যান্সে ইতোমধ্যে সুপার এইটে চলে গেছে টিম ইন্ডিয়া। বাদ পড়েছে নামিবিয়া। সুপার এইটের পথে রয়েছে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র। 

আজ বুধবার শ্রীলংকার সিংহলিজ ক্রিকেট গ্রাউন্ডে নামিবিয়ার বিপক্ষে টস জিতে ব্যাট করছে পাকিস্তান ক্রিকেট দল। এই ম্যাচটি পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে জিতে গেলে সরসারি সুপার এইটে চলে যাবে পাকিস্তান।

তবে আজ হেরে গেলে গ্রুপপর্ব থেকেই বিদায় নেবে বাবর আজমরা। তিন ম্যাচে পাকিস্তানের সংগ্রহ ৪ পয়েন্ট।  আজ পাকিস্তান যদি হেরে যায় তাহলে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় পজিশনে থাকা যুক্তরাষ্ট্র সুপার এইটে খেলার সুযোগ পাবে। সে ক্ষেত্রে ভারতের কাছে হারতে হবে নেদারল্যান্ডসকে।

টুর্নামেন্টে ভারত যে ধারাবাহিকতা বজায় রেখে খেলছে, তাতে ডাচদের বিপক্ষে ভারতের জয় ধরে নেওয়া যেতে পারে। তার মানে আজ পাকিস্তান হারলে বিদায় নিশ্চিত।

 

 

কিউএনবি/খোরশেদ/১৮ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit