শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

নতুন সরকারের কাছে কী প্রত্যাশা জ্যোতির?

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫২ Time View

স্পোর্টস ডেস্ক : গেল ১২ ফেব্রুয়ারি সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যেখানে সর্বোচ্চ আসন পেয়ে জয়লাভ করেছে বিএনপি। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগও দায়িত্ব বুঝে নিয়েছে। আজ (বুধবার) দেশের সাধারণ মানুষদের মৌলিক চাহিদা নিয়ে কথা বলেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

নিজের ফেসুবক পোস্টে জ্যোতি লিখেছেন, ‘এতো জায়গা-পদ নিয়ে কাড়াকাড়ি-মারামারি কেন? জনগণের সেবার জন্য, দেশের কল্যাণের জন্য তো কিন্তু আদতে আমরা আছি কেমন? আমরা দেশের মানুষ অনেক বোকা খালি আমাদের বেসিক প্রয়োজন গুলা নিশ্চিত করে দেন। আমরা কোনো প্রশ্নই তোলবো না। যেমন শিক্ষা, চিকিৎসা, সড়ক ব্যবস্থা, দ্রব্যমূল্য হাতের নাগালে রাখা সিম্পল হিসাব।’
আরও যোগ করেন, ‘একটা ১৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ৫ হাজারেরও বেশি রোগী, আছে কিছু সংখ্যক নার্স, হাতে গোনা ডাক্তার। তাইলে কেমনে পাবে চিকিৎসা? মাথা ব্যথা আছে, নাই। যে রাস্তা দিয়ে আমরা চলচল করি (দূরপাল্লার কিছু রাস্তা ছাড়া) মনে হয় সুস্থ সবল মানুষ অসুস্থ্য হয়ে যাবে ;বয়স্ক, অসুস্থ্য, গর্ভবতী মা ওদের যে কি অবস্থা হয় আল্লাহ জানেন।’
‘এইটা নিয়ে কথা বলেন না আমরা দেশের মানুষ সত্যিই অনেক বোকা আমরা সহজে খুশি হয়ে যাই, আমাদের জন্য অনেক অনেক কিছু করা লাগবেনা !আমাদের দৈনন্দিন জিনিসগুলা ঠিক করে দেন, বাকি যা করতে মন চায় করেন না কে প্রশ্ন করতে যায়।’

 

 

কিউএনবি/খোরশেদ/১৮ ফেব্রুয়ারী ২০২৬,/দুপুর ২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit