শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক :ইউক্রেনের ওডেসা এলাকায় রাশিয়ার ড্রোন হামলায় এক নারী নিহত হয়েছেন। দক্ষিণ ইউক্রেনীয় অঞ্চলের গভর্নর ওলেগ কিপার শনিবার সকালে এ তথ্য জানিয়েছেন।

গভর্নর ওলেগ কিপার টেলিগ্রামে এক পোস্টে জানান, উদ্ধারকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছেন, তবে এক নারী প্রাণ হারিয়েছেন। তিনি নিহতের পরিবার এবং প্রিয়জনদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। হামলার বিস্ফোরণে নিকটবর্তী এক ভবনের জানালাও ভেঙে গেছে।

আঞ্চলিক সামরিক প্রধান ইভান ফেডোরভ জানিয়েছেন উত্তর-পূর্বে অবস্থিত জাপোরিঝিয়া অঞ্চলে গত ২৪ ঘণ্টায় ৪১টি বসতিতে ৬৫৫টি হামলা চালানো হয়েছে। এতে অন্তত একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। এই প্রাণঘাতী হামলাগুলো এমন সময় ঘটল যখন মার্কিন ও ইউরোপীয় নেতারা মিউনিখে একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করছেন।

সম্মেলনে ইউক্রেনের যুদ্ধের সমাধান এবং সমর্থন বৃদ্ধি, বিশেষ করে সামরিক সাহায্য নিয়ে আলোচনা হচ্ছে।

জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মেৎস এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার ইউক্রেনকে সমর্থন এবং রাশিয়ার সঙ্গে আলোচনার অবস্থা নিয়ে আলোচনা করেছেন। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মিউনিখে অবস্থান করছেন পাশাপাশি একাধিক মিত্রদের সাথে বৈঠকও করছেন। আজ শনিবার বৈঠকে ভাষণ দেওয়ার কথা রয়েছে। তবে কোনো রুশ কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়নি। সূত্র : এএফপি

কিউএনবি/অনিমা/১৫ ফেব্রুয়ারী ২০২৬,/সকাল ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit