শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

পাকিস্তান সিরিজের প্রস্তুতিতে আরেকটি টুর্নামেন্ট আয়োজন করছে বিসিবি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৫ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। ফলে ক্রিকেটারদের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে তিন দল নিয়ে ‘অদম্য টি-টোয়েন্টি কাপ’–এর আয়োজন করেছিল বিসিবি। এবার তাদের লক্ষ্য পাকিস্তান সিরিজ। মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেই দ্বিতীয় সপ্তাহে ঢাকায় খেলতে আসবে তারা। সেই সিরিজের প্রস্তুতির লক্ষ্যে বিসিবি জাতীয় দলের ক্রিকেটারদের জন্য বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) আয়োজন করতে পারে।

এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। প্রথমে বাংলাদেশ ও পাকিস্তান তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারে বলে জানা গেলেও, ওয়ানডে সিরিজ হবে বলে জানিয়েছে ক্রিকবাজ। তাদের তথ্যমতে– মার্চে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ-পাকিস্তান। এরপর মে মাসে তারা দুই ম্যাচের টেস্ট সিরিজে লড়বে। সে কারণে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য ওয়ানডে ফরম্যাটে বিসিএল আয়োজনের প্রস্তাব দিয়েছে বিসিবির টুর্নামেন্ট কমিটি।

ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে মূলত জাতীয় দলের পাইপলাইন প্রস্তুত বা অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের নিয়ে বিসিএল আয়োজনের কথা ছিল। সেটি পিছিয়ে অন্য সময়ে আয়োজিত হতে পারে। তার বদলে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে বিসিএল মাঠে গড়াতে পারে ওয়ানডে ফরম্যাটে। বিসিবির টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আবু ইমাম মোহাম্মেদ কাওসার জানিয়েছেন, ‘আমরা অ-২৩ ক্রিকেটারদের নিয়ে ফেব্রুয়ারিতে বিসিএল আয়োজনের পরিকল্পনা করেছিলাম। কিন্তু ক্রিকেট অপারেশন্স বিভাগ জাতীয় দলের ক্রিকেটারদের মাঠে দেখতে চায়, যেহেতু বিশ্বকাপে না যাওয়ায় তাদের এখন খেলা নেই। তাদের সামনে মার্চে পাকিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজ আছে।’

‘তাই আমরা অ-২৩ বিসিএলের চেয়ে বিসিএল ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি সিনিয়র ক্রিকেটারদের নিয়ে। আমরা অ-২৩ বিসিএল আরেকটি উপযুক্ত সময়ে আয়োজনের পরিকল্পনা করছি’, আরও যোগ করেন বিসিবির এই পরিচালক। বিসিএলের প্রথম রাউন্ড হতে পারে ২২ অথবা ২৩ ফেব্রুয়ারি এবং ফাইনাল গড়াতে পারে মার্চের প্রথম সপ্তাহে।
জানা গেছে, আসন্ন ঘরোয়া টুর্নামেন্টটির প্রথম তিন রাউন্ড রাজশাহী ও বগুড়া এবং ফাইনাল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আয়োজন করা হবে। এ ছাড়া পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিতে আয়োজন করা হতে পারে চারদিনের বিসিএল টুর্নামেন্ট। যেখানে সেন্ট্রাল, ইস্ট, নর্থ ও সাউথ জোন দুই রাউন্ডে ম্যাচ খেলবে বলে জানান আবু ইমাম মোহাম্মেদ কাওসার।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৬,/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit