বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

গোলাপগঞ্জের লক্ষণাবন্দ পুরকায়স্থ পাড়ায় খড়ের ফেইনে ভয়াবহ অগ্নিকান্ড, অল্পের জন্য রক্ষা পেল বসঘর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৮ Time View

আবুল কাশেম রুমন,সিলেট বু্যুরো :  সিলেটের গোলাপগঞ্জের লক্ষণাবন্দ ইউনিয়নের পুরকায়স্থ পাড়ায় খড়ের ফেইনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে, অল্পের জন্য রক্ষা পেল বসঘর তাজ উদ্দিন সহ আর তিন ভাইর বসতঘর। বুধবার (৪ ফেব্রুয়ারি, ২০২৬) বিকেলের এই আগুনে এলাকার বিশিষ্ট গরু ব্যবসায়ী তাজ উদ্দিনের খড়ের ফেইন সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে হঠাৎ করেই তাজ উদ্দিনের খড়ের ফেইনে আগুনের লেলিহান শিখা  দেখতে পান এলাকাবাসী।

মুহূর্তের মধ্যেই শুকনো খড়ে আগুন ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ ধারণ করে। আগুনের তীব্রতা দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন এবং নিজেরা আগুন নেভানোর চেষ্টা করার পাশাপাশি দ্রুত গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে আগুন পুরোপুরি নেভানোর আগেই গরু খাদ্যের জন্য মজুত করে রাখা বিপুল পরিমাণ খড় পুড়ে ছাই হয়ে যায়। এতে ওই ব্যবসায়ীর বড় ধরনের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ব্যবসায়ী তাজ উদ্দিন জানান, গবাদি পশুর খাদ্যের জন্য তিনি এই খড়গুলো বিশাল স্তুপ করে রেখে ছিলেন। চোখের সামনে সব পুড়ে যাওয়ায় তিনি এখন দিশেহারা।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিক ভাবে নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, দৃর্বত্তরা ইচ্ছাকৃত ভাবে শত্রুতা করে অগ্নিকান্ড ঘটাতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit