শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬ Time View

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৬তম আসর চলছে। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে উঠে গেল ইংল্যান্ড। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৪ বার চ্যাম্পিয়ন হওয়া অস্ট্রেলিয়া ফাইনালের আগেই ছিটকে গেল।

১৯৯৮ সালে টুর্নামেন্টের দ্বিতীয় আসরে প্রথমবার ফাইনালে উঠে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠে ইংল্যান্ড। এরপর ২০২২ সালে ফাইনালে উঠলেও ভারতের বিপক্ষে হেরে যায় ব্রিটিশরা। 

গতকাল জিম্বাবুয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৭৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ইংল্যান্ড। দলকে ফাইনালে তুলে দেওয়ার ম্যাচে ১০৭ বলে ১৪টি চার আর এক ছক্কায় ১১০ রানের ইনিংস খেলেন অধিনায়ক টমাস রিউ। তার একার লড়াইয়ে চ্যালেঞ্জিং স্কোর গড়ে ইংল্যান্ড। এছাড়া ৪০ রান করেন ক্যালেব ফ্যালকনার।

টার্গেট তাড়া করতে নেমে অধিনায়ক ওলিভার প্যাকের সেঞ্চুরির পরও ৪৭.৩ ওভারে ২৫০ রানে  অলআউট হয় অস্ট্রেলিয়া। দলের হয়ে ৮৮ বলে ১০টি চার আর এক ছক্কায় ১০০ রান করেন ওলিভার। এছাড়া ৪৭ রান করেন নীতেশ স্যামুয়েল।

 

 

কিউএনবি/খোরশেদ/০৪ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit