সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ধ্বংসস্তূপের নিচে ৩২ ঘণ্টার বিভীষিকা, যেভাবে বেঁচে ফিরল ১২ বছরের কিশোরী খামেনির শোকযাত্রায় অংশ নিয়ে আহমাদিনেজাদের চমক নওগাঁয় হামড়ার বিল-কৃষ্ণপুর খাল পাড়ে ১ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ধলু ডোমারে জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি গঠন, সভাপতি পাখী, সম্পাদক মানিক, সাংগঠনিক আলভী ফ্রান্সের হাতে আর্জেন্টিনা-মিশরের বাঁশি রাঙামাটিতে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমাসহ দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার  হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা নওগাঁর পত্নীতলায় র‍্যাব-৫-এর অভিযানে চোলাইমদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  ঢাকা জেলা ছাত্রদল নেতা তমিজকে উপদেষ্টা করে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরিষদ গঠন নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত

বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদফতর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদফতর। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেয়া এক বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী পাঁচ দিনই দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময়ের মধ্যে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। বিশেষ করে নদী অববাহিকা ও উত্তরাঞ্চলের জেলাগুলোতে কুয়াশার দাপট বেশি থাকার কারণে দৃষ্টিসীমা কমে আসতে পারে, যা নৌ ও সড়কপথের যান চলাচলেও বিঘ্ন ঘটাতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার ও শনিবার (৩১ জানুয়ারি) সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এর পরদিন অর্থাৎ ১ ফেব্রুয়ারি রোববার রাত ও দিনের তাপমাত্রা প্রায় একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। তবে ২ ফেব্রুয়ারি সোমবার থেকে আবারও রাতের তাপমাত্রা সামান্য কমতে শুরু করবে, যা শীতের আমেজকে আরও বাড়িয়ে তুলবে। অবশ্য ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে পুনরায় দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৬,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit