সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় আলোচনার তাগিদ ইরাকের ফ্রান্সে স্কাইডাইভিংয়ের বিমান বিধ্বস্ত হয়ে ১১ জনের প্রাণহানি হরমুজ প্রণালির কাছে সৌদি তেল কোম্পানির হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ দুর্নীতিবিরোধী অভিযানে ইরাকে সংসদ সদস্যসহ ৪৭ কর্মকর্তা গ্রেপ্তার সিয়াকে নিয়ে লোহাগড় দুর্গে পুলিশ, অপরাধের দৃশ্যপট পুনর্নির্মাণের চেষ্টা হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ খালি হাতে ফিরলেও ভবিষ্যতের স্বপ্ন দেখছে জর্ডান বিশ্বকাপকে বিদায় জানালেন হুগো ব্রুস

জোকোভিচের রেকর্ড ভেঙে কোয়ার্টার ফাইনালে সাবালেঙ্কা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ান ওপেনের নারী একক ইভেন্টে দারুণ ছন্দে আছেন আরিনা সাবালেঙ্কা। কানাডিয়ান টেনিস তারকা ভিক্টোরিয়া এমবোকোকে ৬-১ ও ৭-৬ (৭-১) গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন তিনি। আর এই জয়ের দিনে এক অনন্য রেকর্ডও গড়েছেন বেলারুশিয়ান তারকা। তিনি পেছনে ফেলেছেন নোভাক জোকোভিচকে।

ভিক্টোরিয়া এমবোকোর বিপক্ষে দ্বিতীয় সেটে টাইব্রেকে জেতেন সাবালেঙ্কা। তাতেই টানা ২০টি টাইব্রেক জয়ের নজির গড়েছেন তিনি। তাতেই পেছনে পড়েছেন সার্বিয়ান কিংবদন্তি টেনিস তারকা জোকোভিচ। রড লেভার অ্যারেনায় প্রথম সেটে একচেটিয়া আধিপত্য দেখান বেলারুশিয়ান তারকা।

দ্বিতীয় সেটে ৪-১ ব্যবধানে এগিয়েও চাপের মুখে পড়েন। তবে টাইব্রেকে আবারও নিজের শক্তির জায়গায় ফিরেই ম্যাচ শেষ করেন। ২০২৩ ও ২০২৪ সালের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন সাবালেঙ্কা এবারের আসরে এখনও কোনো সেট হারাননি। টানা ১৩টি গ্র্যান্ড স্ল্যামে অন্তত কোয়ার্টার ফাইনালে ওঠার কীর্তিও গড়েছেন তিনি।
শেষ আটে সাবালেঙ্কার প্রতিপক্ষ ১৮ বছর বয়সী উদীয়মান তারকা ইভা জোভিচ। কাজাখস্তানের ইউলিয়া পুতিনৎসেভাকে মাত্র ৫৩ মিনিটে ৬-০, ৬-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যাম কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন জোভিচ।
অন্য কোয়ার্টার ফাইনালে উঠেছেন ইউক্রেনের এলিনা স্বিতোলিনা। রাশিয়ার মিরা আন্দ্রেভাকে ৬-২, ৬-৪ গেমে হারান তিনি। টানা নবম ম্যাচ জিতে ২০২৬ সালে দুর্দান্ত ছন্দে আছেন স্বিতোলিনা।
এদিকে কোকো গফও উঠেছেন শেষ আটে। ক্যারোলিনা মুখোভাকে ৬-১, ৩-৬ ও ৬-৩ গেমে হারিয়ে টানা তৃতীয়বারের মতো মেলবোর্নে কোয়ার্টার ফাইনাল খেলবেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৬,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit