বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে বিসিবি একাদশ স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নতুন ভূমিকায় দিল্লিতে ফিরলেন অমিত মিশ্র

রাবির দুই শিক্ষার্থীকে ইভটিজিংয়ের অভিযোগ, আটক ৫

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থীকে ইভটিজিং, ছিনতাই চেষ্টা ও হেনস্তা করার অভিযোগে উঠেছে। এ ঘটনায় জড়িত পাঁচ যুবককে আটক করেছে মতিহার থানা পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) বিকেল পাঁচটায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) সংলগ্ন ফ্লাইওভার এলাকার দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম এলাকার সৌরভ মাকিব (১৯), শাহ মখদুম থানার ফিরশিং (ফকিরপাড়া) এলাকার মো. শিমুল আলী (২৫), এয়ারপোর্ট থানার বায়া পাকুড়িয়া এলাকার মো. মনিরুল ইসলাম (২১) ও মো. সৈকত ইসলাম (২০) এবং একই থানার উমরপুর এলাকার মো. আশফিকুর রহমান (১৮)।
জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের দুই ছাত্র-ছাত্রী রুয়েটের ফ্লাইওভার এলাকার দক্ষিণ পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে এসে বহিরাগত পাঁচ যুবক তাদের পথরোধ করে এবং ওই ছাত্রীকে ইভটিজিং করতে শুরু করে। পাশাপাশি ওই দুই ছাত্র-ছাত্রীকে হেনস্তা, ছিনতাই চেষ্টা এবং অশালীন ভাষায় গালিগালাজ করে তারা।
ঘটনার খবর পেয়ে মতিহার থানার পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা ও সহকারী প্রক্টরের উপস্থিতিতে দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয় এবং অভিযুক্ত পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, শিক্ষার্থীদের হেনস্তা ও ছিনতাই চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
জানতে চাইলে রাবির ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনক বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৬,/রাত ১১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit