শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

নেত্রকোণায় স্বতন্ত্র প্রার্থীর মাইক ভাংচুর ও সমর্থকদের মারধর করার অভিযোগ বিএনপির সমর্থকের বিরুদ্ধে

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৩৩ Time View

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকেই নেত্রকোণা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভূঞা দুলালের কর্মী সমর্থকদের উপর হামলা, মারধর ও প্রচার মাইক ভাংচুরের অভিযোগ উঠেছে বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে।

স্থানীয় একাধিক বাসিন্দা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা জানান – বৃহস্পতিবার দুপুর আটপাড়া উপজেলার তেলিগাতী এলাকায় স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভূঞা দুলালের লোকজন ঘোড়া প্রতীকের লিফট বিতরণ করলে বাজারে বাধা দেয় বিএনপির কয়েকজন নেতাকর্মী। পরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এঘটনার ভিডিও ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

পরে একই দিন রাতে কেন্দুয়া উপজেলা সান্দিকোণা বাজারে স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভূঞা দুলালের ঘোড়া প্রতীকের মাইকে প্রচারের সময় তার মাইক ভেঙ্গে দেয় ও প্রচার কাজে মাইকের সাথে থাকা আজিজুল সহ কয়েকজনকে মারধর করে। স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভূঞা দুলালের কর্মী আহত আজিজুল অভিযোগ করে জানান – কেন্দুয়া উপজেলার সান্দিকোণা এলাকার সান্দিকোণা বাজারে স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভূঞা দুলালের ঘোড়া প্রতীকের প্রচার করার সময় বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর লোকজন আমাকে মেরে প্রচার মাইক ভাংচুর করে ও আটকে রাখে।

পরে স্থানীয় লোকজন এসে উদ্ধার করেছেন। স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভূঞা দুলাল অভিযোগ করে বলেন – আমার প্রতীক বরাদ্দের আগে থেকেই আমার লোকজনের উপর হামলা ও হুমকি দিয়ে আসছে। এখন ঘোড়া প্রতীক পাওয়ার পর থেকে আমার কর্মী সমর্থকদের মারধর ও মাইক ভাংচুর করেছে। আমি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করি। এ বিষয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রিফাতুল ইসলাম জানান – ঘটনাটি শুনেছি অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জানুয়ারী ২০২৬,/দুপুর ১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit