শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দুর্গাপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৮৭ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন নিশ্চিত করতে নেত্রকোনা – ১ আসনের প্রার্থী, সরকারি বিভিন্ন দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধাগণ, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ও গণ্যমান্যব্যাক্তি, শিক্ষক মন্ডলী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানু:) দুপুরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে পরিষদ মিলনায়তনে ইউএনও আফরোজা আফসানা এর সভাপতিত্বে, সহাকরি কমিশনার (ভুমি:) মো. মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সো, ওয়াহিদুজ্জামান। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, দুর্গাপুর সার্কেল এর এএসপি, দুর্গাপুর থানার ওসি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীগণ সহ নেত্রকোনা- ১ আসন থেকে সংসদ সদস্যপদে প্রতিদ্বন্দিতা করবেন এমন প্রার্থীগণ।

প্রধান অতিথি বলেন, কেউ যদি অতীতের মতো নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করে, তবে সেই ভাবনা থেকে এখনই বেরিয়ে আসতে হবে। প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনসহ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। আগের রাতেই ভোটের প্রস্ততি শেষ করার মতো পরিস্থিতি তৈরি হবে না, ব্যালটের গোপনীয়তা সম্পুর্ন রক্ষা করা হবে। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ২২ জানুয়ারি থেকে প্রার্থী ও সমর্থকদের প্রচারণা শুরু হবে। আসন্ন নির্বাচনে আপনারা ভোট দেবেন এবং অন্যদেরকেও উৎসাহিত করবেন।

আগামী বাংলাদেশের ভবিষ্যৎ আপনার হাতেই। নির্বাচনে আপনি সুন্দর থাকলে এলাকা সুন্দর থাকবে। সকল শ্রেণি-পেশার মানুষ সৌজন্যমূলক ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত করে। কেউই আচরণ বিধি লঙ্ঘন করবেন না। রাজনৈতিক আচরণকে নির্বাচনী আচরণে রূপান্তর করতে সকলকে আহবান জানান তিনি।

 

কিউএনবি/আয়শা/১৩ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit