বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম

মাদুরোকে লক্ষ্যবস্তু করার যে কারণ দেখিয়েছেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাজধানী কারাকাস থেকে শনিবার ভোরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক গ্রেপ্তার করা হয়। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে মাদুরোর বিরুদ্ধে আনা ফৌজদারি অভিযোগগুলোতে বিচারের মুখোমুখি করতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদুরোর বিরুদ্ধে মার্কিন অভিযানের কারণ হিসেবে ট্রাম্প প্রশাসন যে ‘সমস্যাগুলো’ তুলে ধরেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের অবলম্বনের তা তুলে ধরা হল।

মাদক:

অক্টোবরে ট্রাম্প প্রশাসন মার্কিন কংগ্রেসকে জানায়, যুক্তরাষ্ট্র মাদক কার্টেলগুলোর বিরুদ্ধে ‘সশস্ত্র সংঘাতে’ লিপ্ত আছে। তারা অভিযোগ করে, যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক সরবরাহে মাদুরো একটি প্রধান ভূমিকা পালন করছেন যা আমেরিকানদের হত্যা করছে। মাদুরো এই অভিযোগ প্রত্যাখ্যান করেন। ট্রাম্প প্রশাসন কারাগারে উৎপত্তি হওয়া ভেনেজুয়েলান অপরাধী গোষ্ঠী ‘ত্ৰেন দে আরাগুয়া’ ও মাদক চক্রের সঙ্গে সম্পর্ক থাকা ভেনেজুয়েলার কর্মকর্তাদের বোঝাতে শিথিলভাবে সংজ্ঞায়িত নাম ‘কারতেল দে লোস সোলেস’-কে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করে।

যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইউরোপে উদ্দেশে পাঠানো কোকেইনের ট্রানজিট দেশ হল ভেনেজুয়েলা। আর দেশটি মাদক পাচারকারী অপরাধী গোষ্ঠীগুলোর নিরাপদ আস্তানা। কিন্তু যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ওভারডোজের ঘটনার জন্য দায়ী ফেন্টানলের উৎস ভেনেজুয়েলা নয়।

ট্রাম্পের মনরো মতবাদ:

চলতি মাসে ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা কৌশল প্রকাশ করেছেন। এতে তিনি যুক্তি দেন যে যুক্তরাষ্ট্রের ১৯ শতকের মনরো মতবাদ পুনরুজ্জীবিত করা উচিত। এই মতবাদে ঘোষণা করা হয়েছে, পশ্চিম গোলার্ধ যুক্তরাষ্ট্রের ‘প্রভাব অঞ্চল’।

এই নিরাপত্তা কৌশলে ট্রাম্পের বিদেশ নীতির অগ্রাধিকারের শীর্ষে আছে এই গোলার্ধটি। এতে উল্লেখ করা হয়েছে, গুরুত্বপূর্ণ খনিজ ও সামরিক স্থাপনার মতো সম্পদে প্রবেশের ক্ষেত্রে বেইজিংকে আটকানোর উপায় হচ্ছে এই অঞ্চলে মার্কিন প্রভাব।

জ্বালানি তেল:

মাদুরো বলেছেন, ওয়াশিংটন ভেনেজুয়েলার তেল চায়। যা এখন প্রধানত চীনের কাছে বিক্রি করা হয়। ভেনেজুয়েলায় বিশ্বের সবচেয়ে বেশি প্রমাণিত তেলের মজুদ আছে। গত মাসে বিশ্লেষকরা বলেছেন, মাদুরোর জন্য তেল হতে পারে ট্রাম্পের সঙ্গে দরকষাকষির ক্ষেত্রে একটি মূল্যবান উপায়।

স্থানীয় সময় শনিবার ভোরে ‘বড় পরিসরে’ হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে ধরার কথা জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর সাত ঘণ্টা পরে আটক মাদুরোর ছবি প্রকাশ করেন তিনি। 

সামাজিকমাধ্যম ট্রুথে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ছাই রঙের ট্র্যাক স্যুট পরে আছেন মাদুরো। কালো বন্ধনী দিয়ে তার চোখ বাঁধা। হাতে রয়েছে একটি পানির বোতল।

এছাড়া তার কানে বিশালাকৃতির হেডফোনও আছে। মাদুরোর পাশে তার স্ত্রী রয়েছেন কিনা সেটি স্পষ্ট নয়। কারণ ট্রাম্পের প্রকাশিত ছবিতে তার স্ত্রীকে দেখা যায়নি।

কিউএনবি /অনিমা/০৪ জানুয়ারি ২০২৬,/সকাল ৮:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit